নজরবন্দি ব্যুরোঃ মালদহের গাজোলে এক মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে সিআইডির হানা। এরপরেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। টানা গোনার জন্য আনা হয়েছে মেশিন। কীভাবে একজন ব্যবসায়ীর বাড়িতে বিপুল টাকা জমায়েত হল? প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুনঃ NASA’s Artemis 1 Mission: ব্যর্থ নাসার চন্দ্রাভিযান, পিছোল ‘আর্তেমিস ১’-এর উৎক্ষেপণ


সিআইডি সূত্রে খবর, এখনও অবধি কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে। শুধুমাত্র মাছ ব্যবসার টাকা? নাকি এর সঙ্গে যুক্ত অন্য কিছু? সেটা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।

ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজ্য পুলিশের কয়েকজন আধিকারিক। সিআইডি সূত্রে খবর, নিষিদ্ধ কাফসিরাপ পাচারের সঙ্গে যুক্ত এই মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা। জেলা পুলিশের আধিকারিকরা এই মুহুর্তে উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে।


কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার, মালদহে মাছ ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়

সিআইডির তদন্ত অভিযানকে স্বাগত জানিয়েছে বিজেপি। তবে এই ঘটনার সঙ্গে ওই ব্যবসায়ী কীভাবে জড়িত? তা স্পষ্ট করে জানা যাচ্ছে না। তাই বিশেষ মুখ খুলতে নারাজ বিজেপি। তবে দুর্নীতির বিপক্ষে সিআইডির অভিযানকে সমর্থন বিজেপির।








