SSC-TET Scam: অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব! ঘনাচ্ছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়ি থেকে ২১ কোটি অধিক নগদ টাকা সহ সোনার গয়না এবং অন্যান্য নথি সংগ্রহ করেছিল ইডি। ইডির বাজেয়াপ্ত করা হিসেবের মধ্যে ছিল একাধিক ডায়েরি। সেই সমস্ত ডায়েরিগুলিকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ইডির আধিকারিকরা। এখন সেই ডায়েরি থেকে বেশ কিছু তথ্য পেয়েছে ইডি। অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব রয়েছে কি না খতিয়ে দেখছে ইডি।

আরও পড়ুনঃ Arpita Mukherjee: আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা

ইডি সূত্রে খবর, পার্থ-অর্পিতার ৩ ডায়েরিতে মিলেছে বিপুল টাকা আসা-যাওয়ার হিসেব। শুধু টাকা আসত না, ফ্ল্যাট থেকে টাকা যেত নির্দিষ্ট লোকের কাছে। সেই টাকা কাদের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত? সবটা খুঁজে বের করতে চান তদন্তকারী অফিসাররা। এমনকি প্রয়োজনে নেওয়া হতে পারে হ্যান্ড রাইটিং এক্সপার্টের সাহায্য। এমনটাই ইডি সূত্রে খবর।

অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব? খুঁজছে ইডির আধিকারিকরা 
অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব? খুঁজছে ইডির আধিকারিকরা 

সূত্রের খবর, ওই ডায়েরিতে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে? আদালতে এই ডায়েরির প্রসঙ্গ তুলতে চান ইডির আধিকারিকরা। এমনটাই ইডি সূত্রে খবর।পাশাপাশি ইডির প্রশ্ন, নিজেকে তৃণমূলের কেউ নয় বলে দাবি করছেন অর্পিতা। তাহলে তাঁর বাড়ি থেকে শিক্ষা দফতরের একাধিক তথ্য উদ্ধারের কারণ কী?

অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব? খুঁজছে ইডির আধিকারিকরা 

অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব? খুঁজছে ইডির আধিকারিকরা 
অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব? খুঁজছে ইডির আধিকারিকরা 

ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়িতে মিলেছে একটি কালো ডায়েরি। যার উপরে লেখা আছে ডিপার্টমেন্ট অব হায়ার এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশনাল। সেই ওই কালো ডায়েরিতে রয়েছে ৪০টি পাতা। সেখানে রয়েছে বেশ কিছু টাকার সিরিয়াল নম্বর রয়েছে। ডায়েরিতে দুটি শদব্দ..ইন এবং আউট লেখা রয়েছে। তবে কী টাকা লেনদেনের বিষয়েই জানানো রয়েছে এই ডায়েরিতে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন