Partha-Arpita: পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে সোনার খনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত পরশু একাধিক দলে ভাগ হয়ে কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। সেবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। বহু চেষ্টা করেও সেদিন তালা খুলতে পারেনি তদন্তকারী অফিসাররা। বৃহস্পতিবার ফের তল্লাশি অভিযান শুরু হল ইডির। তালা ভেঙে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডির আধিকারিকরা। উপস্থিত হয়েছে ৬ জনের প্রতিনিধি দল। তবে কী এখান থেকে মিলবে নগদ টাকা?

আরও পড়ুনঃ 5G: চলতি মাসেই ৫জি পরিষেবা আনছে এয়ারটেল, প্যাকেজ কত?

দুটি দরজার মধ্যে একটি খুলে অপরটি ভেঙে ফ্ল্যাটে ঢোকে ইডির আধিকারিকরা। কলকাতা পুলিশের তিনজন কর্মী উপস্থিত হয়েছেন। কলকাতা পুলিশের কর্মীদের ফোন নেওয়া হয়েছে। বলে হয়েছে, ইডির কর্মীরা চাইলেই প্রবেশ করতে পারবেন তাঁরা। ঘরের আলমারি, সমস্ত নথি সংগ্রহ করতে চায় ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযানে বেহ কিছু নথি মিলেছে।

পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, সোনার খনি বেলঘড়িয়ায় 
পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, সোনার খনি বেলঘড়িয়ায় 

চাবি ওয়ালা জানিয়েছেন, ফ্ল্যাটে দু’টি দরজা ছিল। প্রথমটি স্টিলের এবং দ্বিতীয়টি কাঠের। স্টিলের দরজাটি ‘মেড ইন চায়না’। চাবি বানিয়ে খুলতে হয়েছে সেই দরজা। পরে ভাঙতে হয়েছে। তবে তাঁকে বেশীক্ষন থাকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

ফ্ল্যাটের মালিক স্মিতা ঝুনঝুনওয়ালা নামের এক মহিলা। তাঁর সঙ্গে চেষ্টা করেও শেষপর্যন্ত যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছিলেন ইডি আধিকারিকেরা। পরে স্থানীয় রবীন্দ্র সরোবর থানার পুলিশকে বিষয়টি জানিয়ে ফিরে যান তাঁরা।

পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, সোনার খনি বেলঘড়িয়ায় 

পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, সোনার খনি বেলঘড়িয়ায় 
পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, সোনার খনি বেলঘড়িয়ায় 

অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি! ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার,  সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত