নজরবন্দি ব্যুরো: বর্তমানে ৫জি আনা নিয়ে তোলপাড় গোটা দেশ। আর এরমধ্যে এয়ারটেল জানিয়ে দিল অগাস্ট মাস থেকেই চালু করতে চলেছে ৫জি পরিষেবা। আর সেই লক্ষ্য পূরণের জন্য এয়ারটেল তিনটি সংস্থা সাথে। তারা হলো Ericsson, Nokia এবং Samsung। তবে উন্নত কানেক্টিভিটির প্রসারে দীর্ঘ সময় ধরেই নোকিয়া ও এরিকসন, Airtel -এর সঙ্গী।

আরও পড়ুনঃ সাত তলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যু, মালদহে চাঞ্চল্য


প্রসঙ্গত জানিয়ে রাখা জরুরি, সদ্য সমাপ্ত ৫জি-র স্পেকট্রাম নিলাম পর্বে এ বার ভাল সাড়া মিলেছে বলে দাবি কেন্দ্রের। এই নিলামে রিলায়্যান্স জিয়ো এগিয়ে থাকলেও তার পরেই রয়েছে এয়ারটেল। ইতিমধ্যেই এয়ারটেল ৯০০, ১৮০০, ২১০০, ৩৩০০ মেগাহার্টজ (MHz) এবং ২৬ গিগাহার্টজের (GHz) স্পেকট্রাম করায়ত্ত করেছে। আর এর উপর নির্ভর করেই তারা আগামী দিনে 5G পরিষেবা সরবরাহ করবে এয়ারটেল। এয়ারটেলের এমডি-সিইও গোপাল ভিত্তল বলেন, ‘‘সংস্থা অগস্ট থেকেই ৫জি চালু করবে। নেটওয়ার্ক সংক্রান্ত চুক্তিগুলি সম্পূর্ণ হয়েছে।’’

উল্লেখ্য এয়ারটেলের ৫জি পরিষেবা প্রথমে সব জায়গা এক সাথে পাওয়া চালু হবে না। ধাপে ধাপে তা চালু হবে। তবে এর আগে এয়ারটেল জানিয়াছে, ৪জি পরিকাঠামো ব্যবহার করে পরীক্ষামূলক ভাবে ৫জি পরিষেবা দিয়েছে তারা। ইতিমধ্যে টেলি প্রতিমন্ত্রী দেবুসিন চহ্বান জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৫জি পণ্য, অ্যাপ ইত্যাদি পরীক্ষার জন্য ২২৪ কোটি টাকা ব্যয়ে বিশেষ পরিকাঠামো তৈরি করা হয়েছে। চলতি মাসেই ৫জি পরিষেবা আনছে এয়ারটেল।
চলতি মাসেই ৫জি পরিষেবা আনছে এয়ারটেল, খুশির খবর

এয়ারটেলের এমডি-সিইও গোপাল ভিত্তল বলেন,’ভারতে ৫জি প্ল্যানের দাম ৪জি-র মতোই হবে। যে টাকা এখন খরচ করছেন ব্যবহারকারীরা সেটাই লাগবে।’ তবে জিও,ভোডাফোন আইডিয়া (ভি) কবে থেকে ৫জি পরিষেবা চালু করবে সে সম্পর্কে এখনও কিছু জানা যাইনি।









