HomeTagsMoney

Money

Insurance: বিমার টাকা হাতাতে নিজেই মৃত সাজলেন, ৬ বছর পর সামনে আসল তথ্য

তিনি এককোটি টাকার পলিসি কেনার সময় জানিয়েছিলেন তিনি বছরে নাকি ৪০ লক্ষ টাকা আয় করেন। তিনি জানিয়েছিলেন তিনি পেশায় কৃষক যেখান থেকে তার মাসিক আয় ৩০ থেকে ৩২ লক্ষ, এবং এর পাশাপাশি তিনি একটি হোস্টেল চালান যেখান থেকে তিনি ৭-৮ লক্ষ টাকা আয় করেন তবে তদন্ত করে জানা গেছে সবটাই ভুয়ো।

International women’s day: নিশ্চিন্তে যত ইচ্ছে টাকা ধার দিন মহিলাদের, আখেরে লাভ আপনারই বলছে গবেষণা।

কাল আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের আগেই মিলল এক প্রয়োজনীয় তথ্য। গবেষণা বলছে ছেলে বন্ধুদের টাকা না ধার দিয়ে টাকা ধার দিন মেয়ে বন্ধুদের। শুধু মেয়ে বন্ধু নয় যেকোনো মহিলা কেই চোখ বন্ধ করে ধার দিতে পারেন টাকা।

Gajaraj Group Money Recover: বিক্রম শিকারিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, শহর জুড়ে ছড়িয়েছে সংস্থার প্রোজেক্ট

বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযান চালিয়ে কোটি কোটি টাকার হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় দেড় কোটি। ইডির নজরে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার। গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই এই সংস্থাকে ব্যবহার করা হত। এমনটাই খবর ইডি সূত্রে।

Dilip Ghosh: কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, রাজ্যজুড়ে টাকা উদ্ধারের ঘটনায় দিলীপের কটাক্ষ

কলকাতা থেকে জেলা, একাধিক জায়গায় চলে আয়কর দফতরের অভিযান। মোট ২৮ জায়গায় অভিযান চালিয়ে মোট ১৫ কোটি টাকা উধার করেছে আয়কর বিভাগ। আয়কর বিভাগের নজরে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। যা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। 

DA: চলতি মাসেই মিলবে ডিএ, শীঘ্রই সুখবর সরকারি চাকুরীজীবীদের জন্য

রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে টানাপোড়েন। কলকাতা হাইকোর্টের পর এখন মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি রয়েছে মামলার শুনানি। এখনও অবধি নতুন বেঞ্চ গঠন না হলেও ১৬ তারিখ শুনানি হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর চলতি মাসেই মিলবে ডিএ। এমনটাই মনে করছেন সরকারি চাকুরীজীবীরা।

Khardaha: ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, খড়দায় ধনকুবেরের হদিশ #Breaking

শুক্রবার খড়দহে বিরাট অভিযান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের।  একটি বহুতল থেকে ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। জানা গিয়েছে, বিরাট অভিযান চালিয়ে ৩২ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। টালিগঞ্জ, বেলঘড়িয়া, গার্ডেনরিচ এবং মামলদহের পর ফের ধনকুবেরর হদিশ মিলল খড়দহে।

Ashwini Vaishnaw: ফিরে আসা কালো টাকার পরিমাণ কত? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কালো টাকা উদ্ধার করতেই ২০১৬ সালে নোটবাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সুফল হিসাবে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। সোমবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়ম এখনও ৪ হাজার ৬০০ কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে। ফিরে আসা কালো টাকার পরিমাণ কত?  তা কী স্পষ্ট করলেন মন্ত্রী?

Trending Now