নজরবন্দি ব্যুরোঃ বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযান চালিয়ে কোটি কোটি টাকার হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় দেড় কোটি। ইডির নজরে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার। গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই এই সংস্থাকে ব্যবহার করা হত। এমনটাই খবর ইডি সূত্রে।
ইডি তরফে আরও দাবি করা হচ্ছে, কলকাতা জুড়ে একাধিক প্রোজেক্ট রয়েছে ওই সংস্থার। গতকাল টাকা উদ্ধারের পর সংস্থার মালিককে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সঙ্গে শাসক দলের যোগ মিলেছে। কিন্তু রাতভর জিজ্ঞাসাবাদ করেও কোনও সদুত্তর না মেলায় বৃহস্পতিবার ফের তলব করা হয়েছে ওই সংস্থার তিন জনকে।

ইডির তরফে দাবি করা হয়েছে, শহরজুড়ে যে সমস্ত প্রোজেক্ট রয়েছে, তার বেশীরভাগ প্রোজেক্টে বিনিয়োগ হয়েছে করোনাকালে। ইডির তরফে দাবি করা হচ্ছে, কলকাতায় অন্তত ৪২ টি নির্মাণকাজ করেছে এই সংস্থা। পুরসভার তরফে দাবি করা হচ্ছে, কোনও বেআইনি নির্মাণ করেনি ওই সংস্থা। লকডাউন শেষ হতেই শুরু হয়েছে কাজ।
বিক্রম শিকারিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কয়লা পাচারের যোগ খুঁজছে ইডি

তবে ওই সংস্থার মালিকের কাছ থেকে যে সমস্ত তথ্যিও উদ্ধার হয়েছে, তা কয়লা পাচার মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। নির্মাণ ব্যবসার পাশাপাশি ওই সংস্থার আরও একাধিক জায়গায় বিনিয়োগ ছিল বলে জানা গেছে। রয়েছে ফুড চেনের ব্যবসা, রয়েছে একটি ধাবাও। মোট তিরিশটি সংস্থা এই গ্রুপের অন্তর্গত। এই মুহুর্তে দুর্নীতির শিকড় খুঁজতেই একাধিক জায়গায় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।



