নজরবন্দি ব্যুরোঃ বলিউডে এখন পাঠান ঝড়। চার বছর পর বড় পর্দায় কিং খানের প্রত্যাবর্তন নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রত্যেক দিনই নতুন রেকর্ড গড়ছে শাহরুখ খান অভিনীত পাঠান। যা বুধবার ঢুকে পড়ল একেবারে কলকাতা হাইকোর্টের এজলাসে। না না মামলা নয়। পাঠান দেখার ইচ্ছেপ্রকাশ বিচারপতির। কিন্তু কী কারণে আর দেখতে যাওয়া হল না ছবিটি?
আরও পড়ুনঃ Rahul Gandhi on PM Modi: আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী, ফের সরব রাহুল


বুধবার কলকাতা হাইকোর্টে চলছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা। সেই সময়েই এক আইনজীবীকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করে বসেন, আপনি পাঠান দেখেছেন? উত্তরে আইনজীবী বলেন, তিনি এখনও দেখেননি। কিন্তু সহকর্মী আইনজীবীদের সঙ্গে দেখতে যাওয়ার কথা রয়েছে। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, পাঠান দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

এরপরেই তিনি বলেন, এনিয়ে বন্ধুরা তাঁকে বকেছেন এবং বলেছেন যে, এই কাজ যেন তিনি ভুলেও না করেন, তাই আর পাঠান দেখতে যাওয়া হয়নি। এরপরেই আইনজীবী বিশ্বব্রত বসু বলেন, বিচারপতি চাইলেই পাঠান দেখতে যেতে পারেন। কারণ, এটি একটি বিনোদনমূলক সিনেমা।
পাঠান দেখার ইচ্ছেপ্রকাশ বিচারপতির, কী জানালেন এজলাসে?

দেশজুড়ে পাঠান নিয়ে একাধিক জল্পনা চলছে। শাহরুখ অনুরাগীরা এখনও ভিড় করছেন বড় পর্দায় তাঁদের জনপ্রিয় কিং খানকে দেখতে। ১৩ দিনে পাঠান ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে নজির গড়ে তুলেছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও জনপ্রিয়তা কমছে না। এরই মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য আরও উন্মাদনা বাড়িয়েছে।









