নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির কী সম্পর্ক রয়েছে? গতকালই সংসদ থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছিল। অথচ, বুধবার সংসদে বক্তব্য রাখার সময় আদানি ইস্যুতে কোনও বক্তব্য রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং এদিনেও নিজস্ব স্বভাবভঙ্গিতে আক্রমণ শানালেন বিরোধীদের উদ্দেশ্যেই। পাল্টা রাহুলের তোপ আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ PM Modi: ইউপিএ সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে, সংসদে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী মোদি



এদিন রাহুল গান্ধী বলেন, আদানি ইস্যুতে তদন্তের কোনও কথাই বললেন না প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা সেক্টরে বিনিয়োগের নামে বেনামি কোম্পানির টাকা ঘুরছে। সেবিষয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। এটা থেকে স্পষ্ট প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, এটা তো জাতীয় নিরাপত্তার বিষয়। দেশের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে।
#WATCH | I'm not satisfied with (PM's speech). No talk about inquiry happened. If he (Gautam Adani) is not a friend then he (PM) should have said that inquiry should be conducted. It's clear that the PM is protecting him (Gautam Adani): Congress MP Rahul Gandhi pic.twitter.com/uJ8Icuqqr3
— ANI (@ANI) February 8, 2023
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল তদন্ত করবেন। কিন্তু এত বড় দুর্নীতি অথচ প্রধানমন্ত্রী কিছু বললেন না। এটা স্পষ্ট যে আদানিকে প্রধানমন্ত্রী সুরক্ষা দিচ্ছে। এর কারণও বুঝতে পারছি। যদি বন্ধু না হয়ে থাকে তাহলে বলে দিন যে ঠিক আছে তদন্ত করিয়ে দেবো।
আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী, তোপ রাহুলের

প্রসঙ্গত, আদানি ইস্যুতে বাজেট অধিবেশনের শুরু থেকেই তোলপাড় সারা দেশ। হিন্ডেনবার্গের রিপোর্টের পরেই শেয়ার বাজারে আদানির বিরাট ধস। আগামী দিনে এলআইসি এবং এসবিআইয়ের মতো বড় সংস্থার ওপর প্রভাব ফেলতে পারে। যার ফলে সমস্যায় পরতে হবে আম জনতাকে। বারবার এই ঘটনার যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা। মনে করা হয়েছিল বুধবার আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখবেন। কিন্তু রাখলেন না। তাই আরও একবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাহুল।









