নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতির উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এদিন বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন প্রধ্নমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে ভারতের পদক্ষেপ কী হবে? তা নিয়ে আমাদের পথ দেখিয়েছেন রাষ্ট্রপতি। সাংবিধানিক প্রধান হিসাবে তাঁর উপস্থিতি আমাদের দেশের মা বোনেদের অনুপ্রাণিত করেছে। দেশের উন্নয়নের একাধিক বক্তব্য রেখেছেন তিনি। অথচ, তাঁর বক্তব্য নিয়ে কিছুই আলোচনা হল না। ইউপিএ সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে, সংসদে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: মমতার লেখা বক্তৃতা বলেছেন রাজ্যপাল, তোপ দাগলেন শুভেন্দু
এদিন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমি গতকাল দেখছিলাম, বেশ কিছু ব্যক্তি বক্তব্য রাখার পর বলছেন ইয়ে হুই না বাত। মনে হয়, তাঁদের কাল ভালো ঘুম হয়েছে। তাঁদের জন্য বলতে চাই, এটা বলতে বলতে আমি চলে গেছি। আর এখন চলতে শুরু করেছে। তাঁরা এখন আসছে। এমনকি একজন বড় নেতা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান করেছেন।

তাঁর সংযোজন, যখন রাষ্ট্রপতির ভাষণ চলছিল, তখন কোন ব্যক্তি অনুপস্থিত থেকেছেন। তাঁরা দেশের জনজাতিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। পরে অবশ্য চিঠি দিয়ে ক্ষমা চেয়েছে। মহামারি দেশের মানুষের মধ্যে বিভাজন ডেকে এনেছে। একাধিক দেশ এখনও লড়াই করছে। তখনও দেশের মানুষের গর্ব করা উচিত কারণ, এর পরেও দেশ বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল।
এরপরেই ২০০৪ সাল থেকে ২০১৪ সালের কথাও তুলে ধরে বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইউপিএ আমলের ১০ বছর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শুধু সন্ত্রাসবাদী হামলা হত। সবাই ভয়ে ভয়ে থাকতেন। জম্মু থেকে উত্তর-পূর্ব ভারত। হিংসা আর হিংসার ঘটনা। সেই দশ বছরে দেশে বহু দুর্নীতি হয়েছে। দেশের উন্নতির কথা এখনও অবধি কিছু মানুষ মানতে পারছে না। দেশের মানুষের উন্নতি তাঁদের সহ্য হচ্ছে না।
ইউপিএ সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে, সরাসরি আক্রমণে মোদির

প্রধানমন্ত্রী সংযোজন, গণতন্ত্রে সমালোচনা দরকার। কিন্তু তা গঠনমূলক হওয়াই উচিত। কিন্তু এখানে শুধু সেনাকে গালি, কেন্দ্রীয় এজেন্সিকে গালি, আরবিআইকে গালিগালাজ করছেন। দেশের মানুষ বিরোধীদের একমঞ্চে আনতে পারেনি। ইডি মানুষকে একজোট করেছে। মোদীর উপর ভরসা টিভির পর্দায় বসে আসেনি। খবর ছাপিয়ে হয়নি। দেশের জন্য লড়েছে। দেশের করোনা পরিস্থিতির সময় অনেকেই বলেছিলেন, হার্ভাডের তদন্ত করা উচিত। তখন কী হল ডুবন্ত কংগ্রেসকে নিয়ে রিপোর্ট পেশ হল। আগামী দিনে সেটাই হবে।



