নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে টানাপোড়েন। কলকাতা হাইকোর্টের পর এখন মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি রয়েছে মামলার শুনানি। এখনও অবধি নতুন বেঞ্চ গঠন না হলেও ১৬ তারিখ শুনানি হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর চলতি মাসেই মিলবে ডিএ। এমনটাই মনে করছেন সরকারি চাকুরীজীবীরা।
আরও পড়ুনঃ Akhilesh Yadav: আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! পুলিশের উদ্দেশ্যে মন্তব্য অখিলেশের


২০১৬ সালে মহার্ঘ ভাতার দাবিতে মামলা শুরু হয়েছিল স্যাটে। স্যাটের বক্তব্য ছিল, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনত অধিকার । স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় ২০১৮ সালের আগস্টে হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। কিন্তু রাজ্য সরকার সেই রায় মানতে চায়নি। পালটা হাই কোর্টের সেই রায়ের রিভিউ পিটিশন দায়ের করা হয় রাজ্যের তরফে। এরপর দীর্ঘ সময় ধরে মামলা চলার পর সরকারি কর্মচারিদের পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট।

১২ অগাস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য। ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে, রাজ্য সরকার দাবি করে, সরকারি কর্মীদের কোনও ডিএ বকেয়া নেই। ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে। পুরনো রায় বহাল রাখে দেয় আদালত।
চলতি মাসেই মিলবে ডিএ, ১৬ তারিখ মামলার শুনানি

ডিএ মামলা নিয়ে এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি চাকুরীজীবীরা। মনে করা হচ্ছে চলতি মাসেই প্রথম কিস্তি মিলতে পারে। কারণ, গত বছরের ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য উঠেছিল। পরে সেই মামলা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। কিন্তু মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি দীপঙ্কর দত্ত। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে নতুন বেঞ্চ ঘোষণা করা হবে। আগামী ১৬ তারিখেই শুনানি শুরু হবে দেশের সর্বোচ্চ আদালতে।









