Akhilesh Yadav: আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! পুলিশের উদ্দেশ্যে মন্তব্য অখিলেশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমি আপনার চা খাবো না। আমি আমার চা নিয়ে আসব। আপনার থেকে কাপ নিয়ে নেবো। আমি খেতে পারব না। আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! আমি বাইরে থেকে নিয়ে আসব। পুলিশের দেওয়া চায়ের অফার ফিরিয়ে দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুনঃ বেঁচে আছে মেয়ে শিনা বোরা! তাঁকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, বিস্ফোরক দাবি মা ইন্দ্রাণীর

সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের কারণে সমাজবাদী পার্টি নেতা মণীশজগন আগরওয়ালকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। সেই প্রতিবাদেই লখনউ পুলিশের সদর দফতরে সমাজবাদী পার্টির তরফে চলছিল বিক্ষোভ কর্মসূচি। সেই সময়েই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা গেল অখিলেশ যাদবকে। পুলিশের সঙ্গে বাদানুবাদ যখন চরমে তখন অখিলেশ যাদবকে শান্ত করতেই চা অফার করেন পুলিশ কর্মীরা। সেই সময়েই এই মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! মন্তব্য অখিলেশের 
আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! মন্তব্য অখিলেশের 

উত্তরপ্রদেশের সীতাপুর থেকে আসা মণীশ, প্রাক্তন বিধায়ক এবং সাংসদ জগন্নাথ প্রসাদ আগরওয়ালের ছেলে। এমনকি রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মণীশজগনকে গ্রেফতারের প্রতিবাদে এদিন থানার বাইরে স্বামী প্রসাদ মৌর্যর নেতৃত্বে বিক্ষোভ দেখান সমজাবাদী পার্টির কর্মীরা। এদিন পুলিশ হেডকোয়ার্টারের দেখা করার পর মণীশের সঙ্গে দেখা করতে মণীশ আগরওয়ালের সঙ্গে দেখা করতে যান তিনি।

আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! মন্তব্য অখিলেশের 

আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! মন্তব্য অখিলেশের 
আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! মন্তব্য অখিলেশের 

যদিও বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ তুলতে দেখা গেছে সমাজ বাদী পার্টির প্রধানকে। বিধানসভা নির্বাচনে অনেকেই ভেবেছিলেন সমাজবাদী পার্টির ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সেটা হয়নি। বরং ক্ষমতায় আসে যোগী আদিত্যনাথের সরকার। তখন থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছিলন তিনি। এখন একেবারে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে এধরনের মন্তব্য করতেই নতুন করেন বিতর্ক শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর