বেঁচে আছে মেয়ে শিনা বোরা! তাঁকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, বিস্ফোরক দাবি মা ইন্দ্রাণীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আচমকা চাঞ্চল্যকর মোড় উঠে এল ২০১২ শিনা বোরা হত্যা মামলায়। মেয়ে শিনা জীবিত আছে। আর শুধু বেঁচেই নেই, আছে এই দেশেই! এমনই দাবি তুলে সিবিআইকে এর আগে বিস্ফোরক চিঠি দিয়েছিলেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা শিনা বোরার মা ইন্দ্রানী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ দিদির দূত নয় পার্থ, বেহালা পশ্চিমে সুরক্ষাকবচ দিল তৃণমূল

তাঁর অভিযোগ, যাকে খুন করার জন্য এতদিন তিনি জেলে রয়েছেন, তিনি আসলে জীবিতই আছেন। এই ঘটনায় আদালত এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিবিআই কে নির্দেশ দিয়েছিল। আর এবার ফের এইকি দাবি করলেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। এবার তিনি বললেন বেঁচে আছেন তাঁর মেয়ে শিনা বোরা।

বেঁচে আছে মেয়ে শিনা বোরা! তাঁকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, বিস্ফোরক দাবি মা ইন্দ্রাণীর

তাঁকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে। বিশেষ সিবিআই আদালতের কাছে তাঁর আরজি খতিয়ে দেখা হোক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে জামিনে মুক্ত ইন্দ্রাণী। এই পরিস্থিতিতে আদালতে একটি পিটিশন জমা দিয়েছেন তিনি।

16 4

যা সমর্থন করেছেন তাঁর আইনজীবীরাও। ইন্দ্রাণীর দাবি, বৃহস্পতিবার সকালে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বিমানবন্দরে, যাঁকে দেখতে অবিকল শিনার মতোই। ইন্দ্রাণীর আবেদনে সাড়া দিয়ে আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।

বেঁচে আছে মেয়ে শিনা বোরা! তাঁকে দেখা গিয়েছে গুয়াহাটি বিমানবন্দরে, বিস্ফোরক দাবি মা ইন্দ্রাণীর

14 4

ইন্দ্রানী মুখোপাধ্যায়ের দাবিতে যদি বিন্দুমাত্র সত্যতা থাকে, তাহলে শিনা বোরা হত্যাকাণ্ড ভারতের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর মামলা হয়ে থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন