Khardaha: ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, খড়দায় ধনকুবেরের হদিশ #Breaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার খড়দহে বিরাট অভিযান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের।  একটি বহুতল থেকে ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। জানা গিয়েছে, বিরাট অভিযান চালিয়ে ৩২ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। টালিগঞ্জ, বেলঘড়িয়া, গার্ডেনরিচ এবং মামলদহের পর ফের ধনকুবেরর হদিশ মিলল খড়দহে।

আরও পড়ুনঃ SET EXAM23: কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বাংলাতেও থাকবে প্রশ্নপত্র

পুলিশ সূত্রে খবর, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে কমিশন নেওয়া হত, সেই কমিশনের টাকাই মজুত ছিল ওই জায়গায়। গতকাল গোপন সূত্রে খবর পেয়েই খড়দহের নাথুপাল ঘাট রোডের একটি আবাসনে অভিযান চালায় ব্যারাকপুর কমিশনারেট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার জন্য যে টাকা নেওয়া হত, তা কমিশন বাবদ ৩২ লক্ষ টাকা গচ্ছিত করে রাখা হয়েছিল।

ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, রাজ্যজুড়ে চাঞ্চল্য 
ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, রাজ্যজুড়ে চাঞ্চল্য 

পুলিসের এই অভিযানের কাদের গ্রেফতার করা হয়েছে? কারা এর সঙ্গে যুক্ত? তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ্যে আনছে না পুলিশ। কোথাও এলএলবি, কোথাও বি ফার্মা আবার কখনও স্নাতক স্তরে ভর্তির জন্য কমিশন নেওয়া হয়েছিল। এই কমিশনের চক্রের জাল বহুদুর বিস্তৃত বলেই মনে করছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিরাট অঙ্কের টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর গার্ডেনরিচেও টাকার পাহাড় নজরে এসেছিল। মালদহে এক ব্যবসায়ীর কাছ থেকেও টাকার পাহাড় উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এবার খড়দহে সেই ছবি ধরা পড়ল।

ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, রাজ্যজুড়ে চাঞ্চল্য 

ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, রাজ্যজুড়ে চাঞ্চল্য 
ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, রাজ্যজুড়ে চাঞ্চল্য 

বিষয়টি নিয়ে সিপি(আই)এম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আমি এর আগেও বলেছি। যদি পুলিশ একদিনে কলকাতা সহ একাধিক জায়গায় হঠাৎ করে অভিযান চালায় তাহলে প্রচুর টাকা উদ্ধার হবে। আমাদের রাজ্য প্রশাসন রিঅ্যাকটিভ। প্রোঅ্যাকটিভ নয়। কত টাকা পাচার হয়ে যাচ্ছে। এমনকি অস্ত্র উদ্ধার হবে। দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর