SET EXAM23: কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বাংলাতেও থাকবে প্রশ্নপত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত। এবার সেট পরীক্ষার কিছু প্রশ্নপত্র হবে বাংলাতে। মূলত হিউম্যানিটিস ও সোশ্যাল সাইন্সের প্রশ্নপত্রগুলি বাংলায় এবার করছে কলেজ সার্ভিস কমিশন। এই বিষয়গুলিতে ইংরেজির পাশাপাশি বাংলাতেও প্রশ্নপত্র থাকবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে।

আরও পড়ুনঃ প্রশ্ন ভুল মামলায় রায়দান স্থগিত, বিরাট পদক্ষেপ নিল হাইকোর্ট

মোট ৩৩ টি বিষয় সেট পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। যার মধ্যে ৫০ শতাংশেরও বেশি বিষয়ের প্রশ্নপত্র বাংলাতেই এবার করছে কমিশন। এমনটাই কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, এবছর সেট দিতে চলেছেন ৮৫ হাজার পরীক্ষার্থী।

কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বাংলাতেও থাকবে প্রশ্নপত্র

রাজ্যজুড়ে মোট ১১০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। মূলত, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। কমিশনের তরফে দু’জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রস্তুতিতে মোট ২২০ জনকে নিয়োগ করা হয়েছে। অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদেরও এই কাজে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা হবেন এগ্‌জিকিউটিভ অফিসার।

কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বাংলাতেও থাকবে প্রশ্নপত্র

কলেজ সার্ভিস কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বাংলাতেও থাকবে প্রশ্নপত্র

তাঁদেরই নেতৃত্বেই পরীক্ষা প্রক্রিয়া চলবে জানানো হয়েছে। প্রশ্নপত্র খোলা, বিতরণ— সবই নির্দিষ্ট আধিকারিকদের তত্ত্বাবধানে হবে। আগামী রবিবার অর্থাৎ ৮ জানুয়ারি হবে এই পরীক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত