US Dollar: ৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপুল অঙ্কের বিদেশি টাকা উদ্ধার। বৃহস্পতিবার বিপুল অঙ্কের বিদেশী টাকা উদ্ধার করল কলকাতা বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকরা। ৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯.৩৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক দর ৭০০ কোটি টাকার বেশী।

আরও পড়ুনঃ Sujan Chakraborty: যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে, স্পষ্ট বার্তা সুজনের

রাজ্য জুড়ে বিরাট অভিযানে নেমেছে ইডি ও সিবিআই। একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। শেষবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল।

৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, আনুমানিক মূল্য দেখে চক্ষু চড়কগাছ 
৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, আনুমানিক মূল্য দেখে চক্ষু চড়কগাছ

সম্প্রতি মালদহের গাজলের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করে সিআইডি। গরু পাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সহ অন্যান্য অভিযুক্তরা।এর মাঝে চিটফান্ড মামলায় রাজু সাহানিও এখন সিবিআই হেফাজতে। রাজুর বিপুল অঙ্কের বিদেশী বিনিয়োগের হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। এরই মধ্যে নতুন করে টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, আনুমানিক মূল্য দেখে চক্ষু চড়কগাছ 

৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, আনুমানিক মূল্য দেখে চক্ষু চড়কগাছ 
৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, আনুমানিক মূল্য দেখে চক্ষু চড়কগাছ

যদিও এখনও অবধি কাস্টমসের তরফে কিছু জানানো হয়নি। এক জনকে গ্রেফতার করেছে শুল্ক দফতর। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল অঙ্কের টাকার হদিশ পেতে চায় তদন্তকারী অফিসাররা। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত