নজরবন্দি ব্যুরোঃ টাকা নিয়েছেন শুভেন্দু ও সুজন। মিথ্যে বলতে মেয়েক চাপ দিচ্ছে সিআইডি। এই অভিযোগ তুলেছেন সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী চট্টোপাধ্যায়ের মা শর্বরী মুখ্যোপাধ্যায়। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে সিআইডি। এবার এই ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে, জানালেন তিনি।
আরও পড়ুনঃ iPhone: প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার


তিনি বলেন, যে কোনরকমের অভিযোগ কেউ যদি মনে হয় তিনি যদি করেন, তাহলে যে কোনও ধরনের তদন্ত যে কোনও সংস্থা চায় করতে পারে। সেটা জাতীয় হোক, আন্তর্জাতিক হোক, রাজ্য হোক, যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে। আমরা তার জন্য তৈরি। তার জন্য আমরা হাসপাতালে ভর্তি হতে যাবনা। অথবা আদালতের রক্ষাকবচও নেবো না।

সুজন চক্রবর্তীর কথায়, সিআইডি চাপ দিচ্ছে ১০ বছর ধরে যিনি জেলে রয়েছেন, তাঁকে। ১০ বছরের মধ্যে ২ বছরে, ৪ বছরে, ৬ বছরে মনে পড়ল না। ১০ বছর পর তাঁদেরকে চাপ দিয়ে কেউ যদি কিছু লিখিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে যে চেষ্টা করছে ফাঁসবে কিন্তু সে। সিআইডির অফিসার ফাঁসব এবিষয়ে কোনও সন্দেহ নেই।
অভিযোগ, ২৩ অগাস্ট সারদাকাণ্ডে জেরা করার নামে জেলে যান অভিজিৎ মুখোপাধ্যায় নামে এক সিআইডি আধিকারিক। অভিযোগ, ওই অফিসার সেদিনেই দেবযানী মুখ্যোপাধ্যায়কে চাপ দেন। বলা হয়, তাঁকে বলতে হবে সুজন ও শুভেন্দু ২ জনই সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন। আর সেই টাকার লেনদেন হয়েছে তাঁর সামনে। সিআইডি অফিসারের প্রস্তাব ফিরিয়ে দিতেই দেবযানীকে ওই অফিসার বলেন, কথা না শুনলে ৯টি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।


যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে, জানালেন সুজন

পাল্টা সিআইডির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থা হিসাবে আমরা আইন মেনেই সমস্ত তদন্ত করি। আগামী দিনে আইন মেনেই তদন্ত করব। সংবাদমাধ্যমকে এ ধরনের অপপ্রচার এবং ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।








