নজরবন্দি ব্যুরোঃ রবিবার মালদহের গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিআইডির। মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী। ঘটনায় ওই মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে বিপুল টাকা মজুত করা ছিল? খুঁজে বের করছে তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুনঃ Madan Mitra: বিজেপির পাগল দিলীপ ঘোষ, তীব্র আক্রমণের সুর এবার মদনের গলায়
এসপি সিআইডি আনিস সরকার জানিয়েছেন, এখনও অবধি উদ্ধার করা হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। তিনি বলেন, রবিবার সকালবেলা নারকোটিকসের মাধ্যমে খবর পান তাঁরা। সেখানে বলা হয়েছে এর আগে ফেনসিডিল বিক্রি করে টাকা পাচারের সন্দেহ আগেই ছিল। আজও এই টাকা পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। তাই তাঁরা অভিযান চালান।

দীর্ঘ সময় ধরে মালদহের গাজোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে সঙ্গে নিয়েই চলছিল টাকা গোনার কাজ। এখন সেই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে ফেনসিডিল কারবারের সঙ্গে জয়প্রকাশ সাহা সরাসরি যুক্ত কি না, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন এসপি সিআইডি।
প্রাথমিকভাবে একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে এই ঘটনার সঙ্গে আর আর কারা যুক্ত? সেটা খুঁজে বের করতে চান সিআইডির অফিসাররা। তবে এখনই কিছু বলতে নারাজ তদন্তকারী অফিসাররা। তবে এর সঙ্গে মোহন গুপ্তর যোগ নিয়েও কিছু বলতে চাননি তদন্তকারী অফিসাররা। আরও তদন্ত করেই জানা যাবে বলে মত অফিসারদের। ইতিমধ্যেই জয়প্রকাশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, বিরাট পদক্ষেপ সিআইডির

স্থানীয় সূত্রে খবর, জয়প্রকাশ নামে ওই ব্যবসায়ীর মূলত মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন জলাভূমি, পুকুর লিজ় নিয়ে মাছের ব্যবসা করে থাকেন তিনি। কিছুদিন আগেই গঙ্গারামপুর থেকে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে জয়প্রকাশের কোনও যোগ রয়েছে কিনা, সেটা খুঁজে বের করা হচ্ছে।



