নজরবন্দি ব্যুরো: দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যকে সমর্থন করে বিজেপিকে নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুধু তাই নয়, সৌগত রায়ের সুরেই এবার বিজেপিকে হুমকি দেন মদন মিত্র। শনিবার বেলঘরিয়ার যতীনদাস নগরে রক্তদান শিবিরেযোগ দিয়ে রীতিমতো হুমকির সুরে মদন মিত্র বলেন, আমি সৌগত রায়ের সঙ্গে একমত।
আরও পড়ুন: কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার, মালদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে


কামারহাটির বিধায়ক সেদিন বলেন, ‘বিজেপিতে একটা পাগলা আছে। আলো মানে ফিলিপ, পাগলা মানে দিলীপ। সেই দিলীপ ঘোষ বলেছেন, সামনের বছর পঞ্চায়েত নির্বাচনের আগেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে, কারণ তার আগেই তৃণমূল সরকার পড়ে যাবে।’

সৌগত রায়কে সমর্থন জানিয়ে মদন মিত্র বলেন, ‘আমি মারতে বলছি না। তবে সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনও অনেক তাল গাছে আছে। কখন যে দিলীপ ঘোষের মত লোকেদের কথায় এই তালগুলি বিজেপির পিঠে পড়বে।’ আরও যোগ করেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি আপনারা মারবেন না, তবে তাল পড়বেই কারণ তাল পেকে গিয়েছে।’
বিজেপির পাগল দিলীপ ঘোষ, তীব্র আক্রমণের সুর এবার মদনের গলায়



উল্লেখ্য, এর আগেই দমদম সাংসদ ফের এক সভায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই, কিন্তু ভুল করে এটা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না।’ কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার কোনও ইস্যুতে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছে। তা সত্ত্বেও বারবারই মদন মিত্রের কথায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সৌগত রায়কে সমর্থন করে কামারহাটির তৃণমূল বিধায়কের ‘তাল পড়া’র মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়। কাজেই এই ধরনের মন্তব্য করায় বিরোধীদলকে মুশকিলে পড়তে হতে পারে এমনটাই হুঁশিয়ারি মেলে তাঁর তরফ থেকে।







