HomeTagsMadan Mitra

Madan Mitra

Madan Mitra: প্রশ্ন এড়ালে আরও সন্দেহ বাড়ে! নুসরতের ‘একতরফা’ সাংবাদিক বৈঠক নিয়ে মত মদনের

মাত্র ৭ মিনিটে নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে কোনও প্রশ্নের উত্তর না দিয়েই বেরিয়ে যান তিনি। তাঁর এই 'একতরফা' সাফাই নিয়ে নানা প্রশ্ন উঠছে। এবার এনিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

Madan Mitra: কার কত বড় জ্যাক, আমি জানতে চাই না, দলের নেতাদের হুঁশিয়ারি মদনের

তাতে দেখা যাচ্ছে তৃণমূলের পুরনো নেতারা নতুনদের দাপটে সাইড লাইনে পড়ে আছেন। ফলে এলাকার কাজে ব্যাঘাত ঘটছে। আর এসব শুনেই মদনের এই হুঁশিয়ারি। তবে এই হুঁশিয়ারি শোনার পর কামারহাটির নেতা থেকে কাউন্সিলর বুঝতে পারছেন না কার ঘাড়ে কোপ পড়বে। ফলে মদনের এই মন্তব্যে সবাই এখন অতি সাবধানতার পথ অবলম্বন করেছেন।

কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

পঞ্চায়েত নির্বাচনের অন্তিম পর্বের প্রচার চলছে। শাসক দলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন জায়গায় কর্মসূচিতে রয়েছেন। তাদের মধ্যেই একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের স্টাইলেই জনগণকে বার্তা দিলেন তিনি। ময়নাগুড়িতে প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে গুড় বাতাসা খাওয়ানোর কথা বলেন মদন মিত্র।

Panchayat Election: কত গুলি করবে বাহিনী, গুলি ফুরিয়ে যাবে, পঞ্চায়েতে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী মদন

কত গুলি করবে বাহিনী, গুলি করতে করতে একসময় গুলি ফুরিয়ে যাবে, ফের কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে আসন্ন পঞ্চায়েতে তৃণমূলের জয় নিয়েও আত্মবিশ্বাসী মদন।

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিস্ফোরক মদন

এবার কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে মুখ খুললেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, "কেন্দ্র বাহিনী রাজ্যে এলে স্বাস্থ্যসাথী , লক্ষ্মী ভান্ডারের টাকার নাও পেতে পারে রাজ্যবাসী। কিন্তু ভোটের মুখে আচমকা এরকম বিস্ফোরণ মন্তব্য কেন করলেন তৃণমূল বিধায়ক? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে।

Madan Mitra: ‘ইয়ে হাত মুঝে দে দে, গব্বরের আন্দাজে বিরোধীদের হুঁশিয়ারি মদনের

'শোলে' সিনেমার জনপ্রিয় সংলাপ 'ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর' শোনা যায় কামারহাটির বিধায়কের মুখে। মদন মিত্র বলেন, “বাইরে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক, ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিলে গেলে ওই হাত বাক্সে থেকে যাবে।

Madan Mitra: শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে, রাজ্যপালকে খোঁচা মদনের

"শকুন ভাগাড়ে থাকে জানতাম। এখন দেখছি শকুন থাকে আকাশে, নজর রাখে ভাঙড়ে। একটু উত্তরপ্রদেশের জেলাগুলোয় যান। আপনি নিজেকে কি হেমেন মণ্ডল তৈরি করবেন ভেবেছেন? বাংলার নয়া হেমেন মণ্ডল।" গতকালই রজ্যপালের গায়ের রঙ নিয়ে কটাক্ষ করতে দেখা যায় মদন মিত্রকে। একদিনের মাথায় ফের তৃণমূল বিধায়কের নিশানায় সিভি আনন্দ বোস।

Trending Now