কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের অন্তিম পর্বের প্রচার চলছে। শাসক দলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন জায়গায় কর্মসূচিতে রয়েছেন। তাদের মধ্যেই একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের স্টাইলেই জনগণকে বার্তা দিলেন তিনি। ময়নাগুড়িতে প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে গুড় বাতাসা খাওয়ানোর কথা বলেন মদন মিত্র।

আরও পড়ুন: Nawshad Siddiqui-র বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, থানার দ্বারস্থ তরুণী

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই প্রথম যিনি ভোটের আগে গুর-বাতাসা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি এখন বাংলা থেকে দূরে দিল্লির তিহাড় জেলে বন্দী। তাঁর অনুপস্থিতিতে রাজ্যে প্রথম ভোট। কিন্তু সেখানেও প্রচারে তাঁর দাওয়াই শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের মহিলা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড় বাতাসা, মিষ্টি, জল দেবেন। সঙ্গে রুটিও দেবেন। কিন্তু তাদেরকে বলে দেবেন ভোট আমরা তৃণমূলকেই দেব।”

কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

সভা থেকেই নির্দল প্রার্থীদের জন্য ছুড়ে দেন তীক্ষ্ণ বাণ। মদন মিত্র বলেন, “ইদানিং রাজনীতিতে একটা ধারা তৈরি হয়েছে, আমি টিকিট পেলাম না, আমি সাবোটাজ করব। আমি দলকে হারাব। কিন্তু আমরা ভুলে যাই যে নৌকোয় রয়েছি, সেটা ফুটো হয়ে গেলে কেউ বাঁচব না।” নির্দলদের নিয়ে এবার কঠোর হয়েছে তৃণমূল। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, টিকিট না পেলে দলের বিরোধিতা করা যাবে না। কিন্তু এরপরও দেখা গিয়েছে প্রার্থী পছন্দ না হওয়ায় কিংবা টিকিট না পেয়ে নির্দলের খাতায় নাম লিখিয়েছে অনেকেই। এরপরই শুরু হয় বহিষ্কারের প্রক্রিয়া।

কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অধীর চৌধুরী। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অধীর চৌধুরীর আবেদন খারিজ হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাই দফা বাড়ানোর প্রয়োজন পড়বে না। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরও একটি জটিলতা কাটল বলেই মত রাজনৈতিক মহলের।

কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের
কেন্দ্রীয় বাহিনীকে গুড়-বাতাসা আর ভোট তৃণমূলকে! অনুব্রতর স্টাইলে দাওয়াই মদনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর