Madan Mitra: কার কত বড় জ্যাক, আমি জানতে চাই না, দলের নেতাদের হুঁশিয়ারি মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল কংগ্রেস নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র সময়ই একটি বিতর্কিত নাম। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের পর আগামী ২১ শে জুলাই শহীদ দিবস। আর এই শহীদ দিবসের জন্য কামারহাটি এলাকাতে একুশে জুলাইয়ের দলীয় সভা থেকে এবার বিরোধীদের নয় দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

আরও পড়ুনঃ শিলমোহর দিলেন রাজ্যপাল, পার্থকে নিয়ে তদন্তে আর কোনো বাধা নেই সিবিআইয়ের

বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি, ‘এলাকায় অনেকে কাজ করতে অসুবিধা করছে। আমরা এমন অসুবিধা করব যে পায়ে কেঁদে পড়া ছাড়া উপায় থাকবে না। আমি কিন্তু সাবধান করে দিলাম। কে কার সঙ্গে আছে। কার কত বড় জ্যাক, আমি জানতে চাই না। প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন এবং মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে মদত দেবেন। তারা সাবধান। আমরা কিন্তু তাদের পর্যবেক্ষণে রেখেছি’।

13 10

তিনি ওই সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু’মিনিট সময় লাগবে না। এলাকায় কোনও গুলি–গোলা বরদাস্ত করা হবে না। এলাকার মানুষদের নিয়ে পার্টি করতে হবে’।

14 9

মদনের এই হুঁশিয়ারির পর কামারহাটি জুড়ে নেতা কর্মী কাউন্সিলরদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। ঠিক কি কারণে হঠাৎ করে মদন মিত্র এই হুঁশিয়ারি দিলেন দলের কর্মীদের। এই হুঁশিয়ারি কারণ হিসেবে দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে এলাকায় কাজকর্ম নিয়ে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক এর কাছে অনেক নালিশ এসেছে।

কার কত বড় জ্যাক, আমি জানতে চাই না, দলের নেতাদের হুঁশিয়ারি মদনের

15 9

তাতে দেখা যাচ্ছে তৃণমূলের পুরনো নেতারা নতুনদের দাপটে সাইড লাইনে পড়ে আছেন। ফলে এলাকার কাজে ব্যাঘাত ঘটছে। আর এসব শুনেই মদনের এই হুঁশিয়ারি। তবে এই হুঁশিয়ারি শোনার পর কামারহাটির নেতা থেকে কাউন্সিলর বুঝতে পারছেন না কার ঘাড়ে কোপ পড়বে। ফলে মদনের এই মন্তব্যে সবাই এখন অতি সাবধানতার পথ অবলম্বন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন