কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিস্ফোরক মদন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই উত্তপ্ত বাংলা। মনোনয়ন পর্বে রীতিমতো রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার ঘটনা। এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আরজিতে আদালতের দ্বারস্থ হয় শাসকবিরোধী দলগুলি। প্রথমে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিলেও পরবর্তীতে রাজ্য কমিশন পঞ্চায়েত ইস্যুতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়। তবে শীর্ষ আদালতেও ধাক্কা খায় কমিশন।

আরও পড়ুন: BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের! রাজ্য সভাপতির তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

মঙ্গলবার পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের কেন্দ্র বাহিনীর মোতায়নের নির্দেশ দেন। রীতিমতো সবমিলিয়ে পঞ্চায়েতের আগেই উত্তপ্ত সরগরম রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে মুখ খুললেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, “কেন্দ্র বাহিনী রাজ্যে এলে স্বাস্থ্যসাথী , লক্ষ্মী ভান্ডারের টাকার নাও পেতে পারে রাজ্যবাসী। কিন্তু ভোটের মুখে আচমকা এরকম বিস্ফোরণ মন্তব্য কেন করলেন তৃণমূল বিধায়ক? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে।

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেন একথা বললেন বিধায়ক
কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেন একথা বললেন বিধায়ক

সূত্রের খবর, বেলঘড়িয়ার একটি অনুষ্ঠান থেকে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকের সামনে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বিধায়ক মিত্র। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে ঘর জামাই করে রেখে দিন। এখানেই থাকবে তাঁরা। শেষে আর আমাদের রাজ্যবাসীরা লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথীর টাকা পাবে না। কারণ সমস্ত টাকা তো কেন্দ্রীয় বাহিনী খেয়ে নেবে।” শেষে কিছুটা ব্যঙ্গ করে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী তো আবার গোটা গোটা খায়! আস্ত আস্ত মাংস খায়! ওদের তো বড় বড় চেহারা।”

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেন একথা বললেন বিধায়ক

প্রসঙ্গত, পঞ্চায়েতে দিনক্ষণ ঘোষণার আগে থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী রাজনৈতিক দলগুলি। রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তারা। সভার পাল্টা কর্মসূচি!  হুশিয়ারির বদলে হুঙ্কার! কোনও কিছুতেই পিছিয়ে নেই কোনও দলই! টানা দু মাসের তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সেরে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই শাসকবিরোধী দল বিজেপিও। পঞ্চায়েতের লক্ষ্যে কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বরা প্রায়শই বঙ্গ সফরে আসছেন। কিন্তু শেষ হাসি হাসবে কে? সেদিকেই নজর!

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেন একথা বললেন বিধায়ক 

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেন একথা বললেন বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর