HomeTagsKuntal Ghosh

Kuntal Ghosh

কুন্তল চিঠি মামলায় নয়া মোড়, সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ CBI

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলার জল অনেক দূর গড়িয়েছে। এই ঘটনায় এবার নয়া মোড়। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

Recruitment Scam: চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণসহ গোয়েন্দা এজেন্সির বিরুদ্ধে তোপ কুন্তলের

চাপ দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে ইডি, সোমবার আদালতে প্রবেশের আগে বিস্ফোরক অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। এমনকি তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। এদিন আদালতে সেই প্রমাণের কাগজ একটি মুখবন্ধ খামে করে নিয়ে যান তৃণমূলের বহিষ্কৃত নেতা।

নিয়োগ দুর্নীতির কালো টাকায় ভোট হয়েছে? ইডির তদন্তে আতশকাচের তলায় একাধিক প্রশ্ন

গোয়েন্দা সংস্থা ইডি আগেই দাবি করেছে নিয়োগ কেলেঙ্কারির কালো টাকা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেই খরচ হয়েছে নগদে। এবার এনিয়েই প্রশ্ন উঠছে ভোটে খরচ হওয়া টাকার উৎস কী? 'কালো' টাকা দিয়ে ভোটের খরচ জোগানো হয়েছে। তবে কি ইডির তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য!

কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকমাস আগে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তদন্ত যত এগিয়েছে ধৃতের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। কিন্তু সম্পত্তির উৎস কী তা এখনও স্পষ্ট নয়। উত্তর খুঁজতে মরিয়া গোয়েন্দারা। কার্যত এই কারণেই খারিজ হয়ে গেল বহিষ্কৃত তৃণমূল নেতার জামিনের আবেদন। শনিবার আদালতে কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা।

কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে জেরা করতে পারবে ইডি,সিবিআই, জানিয়ে দিল শীর্ষ আদালত

এ ব্যাপারে হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আদালত এ ব্যাপারে নাক গলাবে না। তবে জেরার ব্যাপারে ছাড়পত্র দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না।

সায়নীকে টাকা দেওয়ার কথা স্বীকার করলেন Kuntal Ghosh? কী বললেন তৃণমূলের বহিষ্কৃত নেতা

কুন্তল ঘোষের যোগসূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। গত ৩০ জুল তাঁকে তলব করে ইডি। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা সভানেত্রীর আর্থিক লেনদেন হয়েছিল বলেই সন্দেহ গোয়েন্দা সংস্থার। এবার নিজের মুখেই কুণাল স্বীকার করলেন তিনি সায়নীকে টাকা দিয়েছিলেন? ব্যাপারটা কী?

Panchayat Election: পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

গত বুধবার তৃণমূলের তরফে যে প্রচার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে নাম ছিল যুব সভানেত্রীর। কিন্তু তাঁকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি। গত বৃহস্পতিবার ঈদ থাকায় প্রচারে নামেননি। শুক্রবার ইডি দফতরে হাজিরা দেওয়ায় গতকালও প্রচার কর্মসূচি থেকে দূরেই ছিলেন সায়নী। কিন্তু শনিবারও তালিকা থেকে বাদ পড়লেন তিনি। এনিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা।

Trending Now