HomeTagsKuntal Ghosh

Kuntal Ghosh

দীর্ঘ সাত ঘন্টা অতিক্রান্ত, এখনও ইডির হাত থেকে রেহাই পেলেন না সায়নী!

দীর্ঘ সাত ঘন্টা অতিক্রান্ত। এখনও ইডির হাত থেকে রেহাই পেলেন না তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন সকাল ১১টা বেজে ২১ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন তিনি। বেলা ১২টা থেকে জেরা শুরু হয়েছে ধরে নিলেও সন্ধ্যা ৭টার পর্যন্ত অর্থাৎ সাত ঘন্টা কেটে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেরা থেকে বেরোননি সায়নী ঘোষ। সূত্রের খবর, সায়নীর সব উত্তরে খুশি নয় ইডি। 

কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব!

জেল থেকেই অভিযোগ জানিয়ে আদালতে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ! আর সেই চিঠি সংক্রান্ত বিষয়ের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত! যার জেরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই চিঠি নিয়ে এখনও জল্পনা শেষ হয়নি! এবার সেই জল্পনার জেরেই প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল সিবিআই।

কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় নয়া মোড়! জেলের সিসিটিভি ফুটেজ CBI-কে দেওয়ার নির্দেশ

জেল থেকেই অভিযোগ জানিয়ে আদালতে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ! আর সেই চিঠি সংক্রান্ত বিষয়ের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত! যার জেরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই চিঠি নিয়ে এখনও জল্পনা শেষ হয়নি!

Recruitment Scam: ‘আধিকারিকরা দক্ষ তো?’ নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতির কড়া প্রশ্নের মুখে ED-CBI

বিচারপতি অমৃতা সিনহা সিবিআইকে প্রশ্ন করেন, "তদন্তের অগ্রগতি কোথায়? সত্য অনুসন্ধানে আর কতদিন সময় লাগবে?" এছাড়াও তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে তাও জানতে চাওয়া হয় গোয়েন্দা সংস্থার কাছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তৃণমূলের এই বহিষ্কৃত নেতার চিঠির জেরে নাম দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে CBI তলব

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরে এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালসে হাজিরা দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে পর তাঁর বয়ান রেকর্ড বয়ান করা হবে বলে খবর সূত্র মারফত।

Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দক্ষিণ কলকাতার ব্যবসায়ী সুজয়কৃষ্ণ ভদ্র ও তাঁর পরিচিত এবং সংস্থার নামে অন্তত ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। অ্যাকাউন্টগুলি একাধিক ব্যাঙ্কে রয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল কালো টাকা সাদা করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই অ্যাকাউন্টগুলিতে কোনও লেনদেন হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Abhishek-র বদলে এবার কুন্তলের মুখে শুভেন্দুর নাম! আদালত চত্বরে চাঞ্চল্যকর অভিযোগ

গ্রেফতারির পর থেকেই একাধিকবার জনসমক্ষে মুখ খুলেছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, আবার কখনই বিরোধী দলগুলির বিরুদ্ধে। যার দরুন প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন কুন্তল। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের আদালত চত্বরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ! শুধু তাই নয়, তাঁর মুখে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নাম। বললেন, "শুভেন্দু অধিকারী ইডি-র বস।" যার জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে!

Trending Now