Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার তাঁর গলায় শোনা গেল ধৃত কুন্তল ঘোষের সুর। ইডি অভিযোগ স্বীকার করতে চাপ দিচ্ছে বলে দাবি করেন কালীঘাটের কাকু। তারই ভিত্তিতে জেরা চলাকালীন আইনজীবী উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে। তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ চিঠিতে দাবি করেছিলেন তাঁকে চাপ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এখনও কাটেনি আতঙ্ক, আজও একাধিক ট্রেন বাতিল, জানুন তালিকা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, দক্ষিণ কলকাতার ব্যবসায়ী সুজয়কৃষ্ণ ভদ্র ও তাঁর পরিচিত এবং সংস্থার নামে অন্তত ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। অ্যাকাউন্টগুলি একাধিক ব্যাঙ্কে রয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল কালো টাকা সাদা করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই অ্যাকাউন্টগুলিতে কোনও লেনদেন হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ
Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূলের হেভিওয়েট একাধিক নেতা। গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী এঁদের সঙ্গে যোগাযোগ ছিল কালীঘাটের কাকু। মানিক এবং পার্থ দুজনেই নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে সুজয়কৃষ্ণের লেনদেন কীভাবে হয়েছে তারও তদন্ত চলছে।

Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ
Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ

সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে আবেদন জানান যে, ইডি আধিকারিকেরা তাঁর উপর অসাংবিধানিকভাবে চাপ দিচ্ছে। যাতে তিনি অভিযোগ অস্বীকার করে নেন। তাই জেরা চলাকালীন সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে তাঁর আইনজীবীদের উপস্থিত থাকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়। উল্লেখ্য, কুন্তল ঘোষ জেল থেকেই চিঠি দিয়ে জানিয়েছিলেন, ইডি ও সিবিআই তাঁকে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। মূলত কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগের পরই প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের নাম জড়ায়।

Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ

Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ
Kalighater Kaku-র গলায় কুন্তলের সুর, ইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ

কুন্তলের চিঠির ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৯ তারিখ নিজাম প্যালেসে তাঁকে তলব করেছিল সিবিআই। নবজোয়ার কর্মসূচি থামিয়েই হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর