কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জেল থেকেই অভিযোগ জানিয়ে আদালতে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ! আর সেই চিঠি সংক্রান্ত বিষয়ের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত! যার জেরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই চিঠি নিয়ে এখনও জল্পনা শেষ হয়নি! এবার সেই জল্পনার জেরেই প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল সিবিআই।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে? নির্বাচন কমিশনারের উত্তরে ঘিরে জল্পনা!

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত ইস্যুতে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। সূত্রে খবর, কুন্তলের চিকিৎসা ও হাসপাতালে সুবিধা পাইয়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে জানতে ওই চিকিৎসককে তলব করা হয়েছে। এর আগেও চিঠি মামলায় প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। তাছাড়াও প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব, কবে হাজিরা 
কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব, কবে হাজিরা 

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এরপরেই শুরু হয়, রাজনৈতিক শোরগোল! তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। এখানেই শেষ নয়, যার জেরে ওই মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহাকে।

কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব, কবে হাজিরা 

এরপরে অভিষেকের মামলায় রায়দান করেন বিচারপতি অমৃতা সিনহা। সেই রায়দানে বিচারপতি জানান যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। অর্থাৎ আদালত জানায় যে, কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে ইডি সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি। তারপরেই সিবিআইয়ের তলবে তৃণমূলের নবজোয়ার কর্মসূচী স্থগিত রেখেই পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে

কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব, কবে হাজিরা

কুন্তলের বিতর্কিত চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব, কবে হাজিরা 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন