পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে? নির্বাচন কমিশনারের উত্তরে ঘিরে জল্পনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমানে পঞ্চায়েত নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত! মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক জেলা থেকে অশান্তির খবর প্রকাশে এসেছে। এহেন পরিস্থিতিতে রাজ্য পুলিশের ব্যর্থতার কথা তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু প্রথম থেকেই বঙ্গে এক দফা তেই ভোট হবে বলে জানিয়েছিল কমিশন। তবে এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: বাংলায় ভারী বর্ষণের সতর্কতা জারি! সপ্তাহান্তে ঝড়-জলে ভাসবে একাধিক জেলা

বিরোধীদের দাবি, এক দফা তে বাংলায় ভোট না করিয়ে দফা বাড়ানোর উচিত। এক দফাতে কীভাবে বাংলার এত গুলো পঞ্চায়েত নির্বাচন? কীভাবে তা সম্ভব? নির্বাচনের দফা বাড়ানো নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। এহেন পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার। এপ্রঙ্গে তিনি বলেন, এখনই দফা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি!

পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে, মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার
পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে, মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার

প্রসঙ্গত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পক্ষে ছিল রাজ্য। কিন্তু মনোনয়ন পর্বে একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসতেই সরব হন রাজ্যপাল। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতারা। এরপর হাইকোর্ট, তারপরে শীর্ষ আদালত! অনেক আইনি লড়াইয়ের পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এখানেই শেষ হয়নি, পঞ্চায়েত নিয়ে চর্চা! এরপরে শুরু হয় বাহিনী বাড়ানো নিয়ে জটিলতা।

পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে, মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার

অবশেষে বাংলায় পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ২২ কোম্পানি, পরে আরও ৮০০ কোম্পানি চায় রাজ্য। কিন্তু এখনও কত দফায় হবে নির্বাচন! তার জটিলতা এখনও কাটেনি। বিরোধীদের দাবি, দফা বাড়ানো হোক। কিন্তু এবারের রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দেন, এখনও দফা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হল, আদালত কি পঞ্চায়েতে দফা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারে? এর আগেও ২০১৩ সালে কমিশন নিজে আর্জি জানিয়েছিল দফা বাড়ানোর জন্য। কিন্তু এবারেও কি রাজ্য আদৌ দফা বাড়ানো বিষয়ে সম্মতি দেবে?

পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে, মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে, মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত