নজরবন্দি ব্যুরো: চাপ দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে ইডি, সোমবার আদালতে প্রবেশের আগে বিস্ফোরক অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। এমনকি তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। এদিন আদালতে সেই প্রমাণের কাগজ একটি মুখবন্ধ খামে করে নিয়ে যান তৃণমূলের বহিষ্কৃত নেতা।
আরও পড়ুন: ইডি অফিসারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিষেক, কী বললেন তিনি?
আজ কুন্তল ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। প্রবেশের সময় কুন্তলের হাতে একটি মুখবন্ধ খাম দেখা যায়। সেই খাম দেখিয়ে তৃণমূল নেতা দাবি করেন, “আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ!”

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের নাম বলার জন্য ‘চাপ’ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এমন অভিযোগও করেন তিনি। এমনকি নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পরে এই সংক্রান্ত মামলায় কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অমৃতা সিংহ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল। শীর্ষ আদালত নির্দেশ দেয়, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল।

আজই আবার আমেরিকা থেকে ইডির বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক। তাঁর বয়ানে, অযোগ্য লোকে ভরে গিয়েছে ইডি। শুধু তাই নয়, তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে মনগড়া তথ্য দিচ্ছেন ইডি অয়াধিকারিকরা এরকম চাঞ্চল্যকর অভিযোগও করেন তিনি। এবার কুন্তলও অভিষেকের সুরেই ইডির বিরুদ্ধে অভিযোগ আনলেন।
চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণসহ গোয়েন্দা এজেন্সির বিরুদ্ধে তোপ কুন্তলের




