নজরবন্দি ব্যুরো: চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে আমেরিকা রয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এমনকি ইডি অফিসারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কী বলেছেন অভিষেক?
আরও পড়ুন: মেয়েকে নিয়ে তারকেশ্বরে রুজিরা, পরিবারের মঙ্গলে পুজো দিলেন অভিষেক-পত্নী


সোমবার নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-তে অযোগ্য লোকজনের উপস্থিতি সত্যিই হতাশাজনক। অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়া গল্প ছড়ানোর অতুলনীয় প্রতিভা রয়েছে তাঁদের। কিন্তু এটা খুবই দুঃখজনক যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করার পরেও তাঁরা আদালতে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন। আর সেটা প্রমাণিত হয়, মামলার নিষ্পত্তি করে দোষী প্রমাণিত করার পরিসংখ্যানে। ফলে আমরা এতে আর আশ্চর্যও হই না যে, কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র ০.৫ শতাংশ!’’
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
সম্প্রতিই নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে দিয়েছে ইডি। আর, মনে করা হচ্ছে সেই কারণেই বেজায় চটেছেন শাসক দলের অন্যতম ‘মুখ’। এর আগেও কয়লা পাচার মামলায় অভিষেককে একাধিকবার তলব করেছে গোয়েন্দা এজেন্সি। হাজিরাও দিয়েছেন তিনি।
বিজেপি যে ইডিকে চালনা করে থাকে, এই অভিযোগে বহুবার সরব হয়েছেন অভিষেক থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির হেভিওয়েট নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বহু মঞ্চ থেকে অভিযোগ এনেছেন, বিরোধীদের ‘কুনজরে’ দেখেন ইডি আধিকারিকরা। এবার অভিষেক ইডির বিরুদ্ধে আক্রমণ শানালেন।
ইডি অফিসারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিষেক










