কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকমাস আগে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তদন্ত যত এগিয়েছে ধৃতের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। কিন্তু সম্পত্তির উৎস কী তা এখনও স্পষ্ট নয়। উত্তর খুঁজতে মরিয়া গোয়েন্দারা। কার্যত এই কারণেই খারিজ হয়ে গেল বহিষ্কৃত তৃণমূল নেতার জামিনের আবেদন। শনিবার আদালতে কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা।

আরও পড়ুন: কাঠফাটা গরমে ভোগান্তির অবসান দক্ষিণবঙ্গে! বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

আগামী ১১ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বেড়েছে কুন্তল ঘোষের। গতকাল তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। জামিনের আবেদনের শুনানিতে দু পক্ষের তরফেই বক্তব্য রাখা হয়। কুন্তল ঘোষের আইনজীবী জানান, কয়েকটি ওএমআর শিট ছাড়া আর কিছুই তাঁর কাছ থেকেই উদ্ধার হয়নি। টাকা পাওয়া যায়নি। যে নথি উদ্ধার হয়েছে তার অধিকাংশ কুন্তলের নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার তদন্ত আয়কর করতে পারে। ইডির তরফে জামিনের বিরোধিতা করা হয়।

কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

আদালতে ইডির আইনজীবীর দাবি, কুন্তল ঘোষের বিপুল পরিমাণ টাকা ও সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু এত সম্পত্তির উৎস কী, তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তাই এখনই তিনি জামিনে মুক্ত হলে তদন্তে প্রভাব পড়তে পারে। যদিও উত্তরে কুন্তলের আইনজীবী পাল্টা দাবি করেন, এতদিন ধরে জেলে রয়েছেন কুন্তল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। বিশেষ কোনও উদ্দেশ‌্য নিয়ে তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আইনি ব‌্যবস্থা নেওয়া হয়েছে।

কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ করে দেন। এদিকে ধৃতের বিরুদ্ধে চার্জশিট দখল করেছে সিবিআই (CBI)। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া এক কোটি বা ছয় কোটির টাকার উৎস নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারেননি কুন্তল। এমনকি বিচারকের মন্তব্য, বড় মাফিয়ারা যদি কোটি কোটি টাকা তাদের সঙ্গে রাখে তবে তদন্ত কি শুধু আয়কর দফতর করবে?

কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED
কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ, বহিষ্কৃত তৃণমূল নেতার সম্পত্তির উৎস জানতে মরিয়া ED

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন