নজরবন্দি ব্যুরো: রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হয়নি। বরং গরম ও ঘামে অস্বস্তি বেড়েছে। তবে গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে কি এবার ভারী বর্ষণ হবে? রবিবার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে কেমন থাকবে কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ জুলাই, আজকের দিনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে?
দক্ষিণবঙ্গে ভরা বর্ষা আসতে চলেছে। ১৭ জুলাইয়ের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ১৮-২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিজনিত গরম লাগবে। তবে ১৮ তারিখের পরই আবহাওয়ার পরিবর্তন হবে।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে রাজস্থানের উপর দিয়ে গিয়ে পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্য পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ক্রমেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হয়ে পড়শি রাজ্য ওড়িশার দিকে অগ্রসর হবে। এরফলে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। এর জেরে বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে।
কাঠফাটা গরমে ভোগান্তির অবসান দক্ষিণবঙ্গে! বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝেই রোদের ঝলক মিলবে। গরম কমবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।



