গ্রেফতারির প্রায় দু’মাসের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে মূল চার্জশিটটি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মোট ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান বর্ণনা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে জামিনের আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার এসএসকেএম হাসপাতালে হতে পারে বাইপাস সার্জারি। সম্প্রতি খবর এসেছে চলতি সপ্তাহেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেবে ইডি। শারীরিক দিক থেকে কোন সমস্যায় ভুগছেন কালীঘাটের কাকু?
নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ধৃতের কাছ থেকে ১১ কোটি টাকার বেশি হদিশ পাওয়া গিয়েছে, এই পুরো টাকাটাই নিয়োগ দুর্নীতি বলেই দাবি তদন্তকারীদের। চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হবে।
তদন্তের স্বার্থে নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু পাল্টা কলকাতা হাইকোর্টে কন্ঠস্বর পরীক্ষা না করানোর আবেদন করেছিলেন কাকুর আইনজীবী। বৃহস্পতিবার সব শুনে কাকুর আবেদন খারিজ করে দিল আদালত। ফলে, কন্ঠস্বর পরীক্ষায় আর কোনও বাধা থাকল না ইডির।
নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ফের ইডির হাতে এল চাঞ্চল্যকর তথ্য! কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা! অর্থাৎ ‘পার্থ-মডেল’কেই কাজে লাগিয়ে কালো টাকা সাদা করেছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ। এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তদন্তকারীদের হাতে।