Recruitment Scam: অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গ্রেফতারির প্রায় দু’মাসের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে মূল চার্জশিটটি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মোট ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান বর্ণনা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন: পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। বাইপাস সার্জারি হবার কথা রয়েছে তাঁর। এদিকে পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে আজই জামিনের আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আর আজই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি।

অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

ইডি আগেই আদালতে জানিয়েছিল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চারটি সংস্থাকে নিয়ন্ত্রণ করতেন। এছাড়া নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেতুবন্ধনের কাজটিও কাকু করতেন বলে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে। তাঁর যোগাযোগ ছিল প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের সাথেও। এই মুহূর্তে মানিক ভট্টাচার্যও সংশোধনাগারে রয়েছেন।

অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কে গ্রেফতার করেছিল ইডি। কাকুর কাছ থেকে ১১ কোটি টাকার বেশি হদিশ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। আর এই পুরো টাকাটাই নিয়োগ দুর্নীতির টাকা। ১০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা গিয়েছে। পাশাপাশি আবার, কাকুর ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদের সূত্রে কাকুর কন্ঠস্বর পরীক্ষার অনুমোদন পেয়েছে ইডি।

অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!
অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

সবমিলিয়ে, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রহস্যের উন্মোচন হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জনের বেশি গ্রেফতার হয়েছে এই মামলায়। এখন, তদন্ত কোন পথে বাঁক নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

অবশেষে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, ৭৬০০ পাতায় দুর্নীতির খতিয়ান!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত