পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে জামিনের আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে, ‘এক দেশ এক ভোট’ নীতি নিয়ে কী জানালেন মন্ত্রী

বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কালীঘাটের কাকুর আর্টারিতে ব্লকেজ রয়েছে। ট্রিপল ভেসেল ডিজিতে আক্রান্ত হয়েছেন তিনি। বাইপাস সার্জারি হতে পারে তাঁর। এরপর নিম্ন আদালতে মামলা করেন তিনি। আবেদন করেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এসএসকেএম-এ চিকিৎসা করানোর পক্ষে সওয়াল করে। নিম্ন আদালত তাতেই সম্মতি দিয়ে বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের আর্জি খারিজ হয়ে যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকাল (২৭ জুলাই) হাইকোর্টের দ্বারস্থ হন। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুজয় কৃষ্ণের স্ত্রী বানী ভদ্র। জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন ধৃত। কিন্তু জামিন না পেলেও প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। গত ১৬ জুলাই প্যারোলের মেয়াদ শেষ করে ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল তাঁর। সেখান থেকে ফিরেই শারীরিক অসুস্থতা বোধ করেন। সেই সময়ে কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো হয়েছিল। বুকে ব্যথার উপসর্গ নিয়ে গত সোমবার হাসপাতালে যান তিনি।

পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে ইডি। ধৃতের কাছ থেকে ১১ কোটি টাকার বেশি হদিশ পাওয়া গিয়েছে, এই পুরো টাকাটাই নিয়োগ দুর্নীতি বলেই দাবি তদন্তকারীদের। চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হবে। ইডি সূত্রে খবর, দুর্নীতির মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। একাধিক নির্মাণ সংস্থার শেয়ার দর বেআইনিভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তৃণমূলের বহিষ্কৃত দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কীভাবে দুর্নীতি করেছেন, সেই সমস্ত বিষয়ও উল্লেখ করা হবে চার্জশিটে। চলতি সপ্তাহের মধ্যেই আদালতে জমা পড়তে পারে চার্জশিট।

পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku
পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, আদালতের দ্বারস্থ Kalighater Kaku

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত