কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা! কালীঘাটের কাকু প্রসঙ্গে বিস্ফোরক ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে ফের ইডির হাতে এল চাঞ্চল্যকর তথ্য! কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা! অর্থাৎ ‘পার্থ-মডেল’কেই কাজে লাগিয়ে কালো টাকা সাদা করেছিলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ। এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তদন্তকারীদের হাতে।

আরও পড়ুন: Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব! TMC নেত্রীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

ইডি সূত্রে দাবি, ওয়েলথ উইজার্ড নামে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণের একটি সংস্থা রয়েছে। তবে এই সংস্থাটি বেশিদিনের পুরনো নয়। জানা যাচ্ছে প্রথমে এই সংস্থাটির শেয়ারদর ছিল বাজারে ১০ টাকা। এরপরেই ১০ টাকার জায়গায় সেই সংস্থার বাজারদর দেখানো হয়েছে ৪৪০ টাকা। তারপরেই সুজয়কৃষ্ণ নিজের সংস্থা ও আরও একটি সংস্থার মাধ্যমে ওই দরে ১০ কোটি টাকার শেয়ার কেনেন। এইভাবেই নিজের কালো টাকা সাদা করেন কালীঘাটের কাকু। ইতিমধ্যেই সেই তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে। ইডির দাবি, সুজয়কৃষ্ণের আরও এই রকম অনেক সংস্থা থাকতে পারে। সেইগুলির এই খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা, বিস্ফোরক ইডি
কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা, বিস্ফোরক ইডি

এদিকে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর স্ত্রী বাণী ভদ্র। আর মঙ্গলবার স্ত্রীর প্রয়াণের পর জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজয়। কিন্তু জামিনের আর্জি খারিজ করে বিচারপতি জানান, জেল কোড অনুযায়ী সুজয় শশ্মান যাত্রায় যেতে পারেন। তবে সাময়িক ভাবে ক’দিন মুক্তি দেওয়া যায় কি না তা শুক্রবার বিবেচনা করবে আদালত। যদিওবা এদিন আদালতে সুজয়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, “অন্তত ১৫ দিনের জন্য জামিন চাইছি। ওঁর স্ত্রী মারা গিয়েছেন।” এরপরেই বিচারপতি জানান, এই বিষয়ে পরে বিবেচনা করে দেখা হবে। তবে জেল যদি প্যারোল দেয় তাহলে আদালতের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন বিচারপতি।

কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা, বিস্ফোরক ইডি

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। এরপরেই দু’বার কালীঘাটের কাকুকে তলব করে সিবিআই। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত ৩০ মে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি

কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা, বিস্ফোরক ইডি

কোম্পানির শেয়ার প্রায় ৫০ গুণ বাড়িয়েই বাজার থেকে তোলা হয়েছে ১০ কোটি টাকা, বিস্ফোরক ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত