Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব! TMC নেত্রীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। রীতিমত সরগরম রাজ্য! এহেন পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এল নতুন মোড়!

আরও পড়ুন: Kalyani AIIMS-এ নিয়োগ দুর্নীতিতে তৎপর CID, বিজেপি বিধায়ক বঙ্কিমকে তলব

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এল দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের ব্যক্তিগত চ্যাট! যার জেরে ইতিমধ্যেই আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এবার তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের কাছ থেকে বিগত ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব চাইল ইডি। পাশাপাশি তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এছাড়াও এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাব, তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়েছে। অর্থাৎ শুধু হাজিরা দিলেই হবে, সায়নীকে নিজের সঙ্গে রাখতে হবে সমস্ত তথ্য। সব মিলিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়।

Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি
Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে তৃণমূল যুব নেত্রীর নাম এসেছে। সম্পত্তি কেনা বেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই মুহূর্তে ইডির হাতে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও রয়েছে বলে খবর। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাদের। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন।

Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

যদিওবা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল অনেকের নাম বললেও কখনও তাঁর মুখে শোনা যায়নি সায়নী ঘোষের নাম। তবে এই মুহূর্তে তৃণমূল নেত্রীকে দেওয়া নোটিশটি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তাছাড়াও সায়নী ঘোষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের তালিকায় রয়েছেন। এহেন পরিস্থিতিতে ইডির এই তলব শাসক শিবিরের ওপরে চাপ সৃষ্টি করতে চলছে।

Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

Saayoni-র থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব তলব, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চাইল ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর