Kalighater Kaku: কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তদন্তের স্বার্থে নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু পাল্টা কলকাতা হাইকোর্টে কন্ঠস্বর পরীক্ষা না করানোর আবেদন করেছিলেন কাকুর আইনজীবী। বৃহস্পতিবার সব শুনে কাকুর আবেদন খারিজ করে দিল আদালত। ফলে, কন্ঠস্বর পরীক্ষায় আর কোনও বাধা থাকল না ইডির।

আরও পড়ুন: ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এরপর তাঁর স্ত্রী বাণী ভদ্রের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান তিনি। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফের আবার তিনি ফিরেছেন প্রেসিডেন্সি জেলে। তবে, ফিরেই আবার অসুস্থ হয়ে যাওয়ায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আর এই মধ্যেই কাকুর কন্ঠস্বর পরীক্ষার অনুমতি পেয়ে গেল ইডি।

 কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!

এদিন কলকাতা হাইকোর্টে কাকুর আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন যে, এভাবে কারুর কন্ঠস্বর পরীক্ষা করার নির্দেশ দেওয়া যায় না, কেবলমাত্র স্বরাষ্ট্রমন্ত্রকই পারে কোনও বিশেষ পরিস্থিতিতে এই নির্দেশ দিতে। এদিকে নিম্ন আদালত আগেই বলে দিয়েছিল যে, কাকুর কন্ঠস্বর পরীক্ষা করতেই পারে ইডি

 কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!
 কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!

নিম্ন আদালতের সেই রায়ের প্রসঙ্গ তুলেই আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, নিম্ন আদালত যখন মনে করেছে তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা করার প্রয়োজন তাহলে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এখন কাকু হাসপাতালে ভর্তি থাকলেও সেখানে গিয়েই কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারে ইডি।

 কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!

 কাকুর আবেদন খারিজ আদালতে, কন্ঠস্বর পরীক্ষায় বাধা নেই ইডির!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর