ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মিটেছে পঞ্চায়েত ভোট। প্রকাশিতও হয়েছে ফলাফল। ফের গ্রাম বাংলার পঞ্চায়েত রাজ থেকে গিয়েছে শাসক দল তৃণমূলের হাতেই। দিন কয়েক আগেই দলের শীর্ষ মহল থেকে পঞ্চায়েতে ‘নবীকরণ’ পদ্ধতি চালু করার কথা ঘোষণা করা হয়। অর্থাৎ, মাস ছয় পর পর জয়ী প্রার্থীদের মূল্যায়ন হবে। সেখানে যদি প্রমাণ হয়, কেউ ঠিক মতো ‘উন্নয়ন’ করেননি, তাহলেই তাঁর জায়গায় অন্য কাউকে নিয়োগ করবে দল। এবার জানা গেল, ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের। তাহলে কি বিতর্ক এড়াতেই অতি সাবধানী তৃণমূল?

আরও পড়ুন: পুলিশকে কাঠগড়ায় তুললেন খোদ তৃণমূলের বিধায়ক, বিজেপি বলছে পুলিশ নয় পুলিশমন্ত্রী দায়ী!

ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়া মানেই এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের পালা। অর্থাৎ, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ কারা হবেন বা পঞ্চায়েত সমিতিতে সভাপতি কে হবেন তা নির্ধারণ করে থাকে জেলা পরিষদ যে দল জিতেছে তাঁরা। এক্ষেত্রে তৃণমূলেরই দখলে রয়েছে ২০টি জেলা পরিষদ। তাহলে বোর্ড গঠন করতে সমস্যা কোথায়? আসলে জানা গিয়েছে, অনেক জেলাতে এখনও মেয়াদ শেষ হয়নি জেলা পরিষদের। বিশেষ করে, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। ফলে পাঁচ বছরের মেয়াদ শেষ না হলে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে রদবদল করা নিয়ম বিরুদ্ধ কাজ। সূত্রের খবর, আগামী দু’মাসের আগে কোনও পদেই হয়তো শপথ নেবেন না কেউই।

ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?
ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

এবারের পঞ্চায়েত নির্বাচন ছিল দুর্নীতির আবহে। গত বছর নিয়োগ কেলেঙ্কারির ঘটনা বোধহয় তৃণমূলের ক্ষমতার ইতিহাসে সবচেয়ে বৃহৎ। একে একে গরু পাচার, কয়লা পাচার এসবও সামনে এল। জেলে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ডাকাবুকো নেতা অনুব্রত মন্ডল। সেই পরিবেশে কিন্তু রাস্তায় নেমে হাল ধরতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?
ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

প্রায় ৫১ দিন ধরে রাজ্যের জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি নিয়ে ঘুরে মানুষের মাঝে পৌঁছলেন। একদিকে যখন তৃণমূল নেতাদের দেখলে রাস্তায় মানুষ ‘চোর চোর’ বলে চিৎকার করছিল ঠিক সেই সময় মানুষের মাঝে যাবার সাহস দেখালেন অভিষেক। পঞ্চায়েতে কাঙ্খিত জয়ও এল। সেই কারণে আপাতভাবে তৃণমূল নিজেদের ক্ষমতাকে আর খুব বেশি বন্টন হতে দিতে চায় না বলেই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে ওপরতলা থেকে নেওয়া সিদ্ধান্ত দিয়েই তৃণমূল স্তর পর্যন্ত সরকার চালাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। তাই, পঞ্চায়েতেও বোর্ড গঠনের আগে সময় নিয়ে একেবারে দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরই বোর্ডে সামিল করবে শাসক দল, এমনটা অনুমান করা বোধহয় খুব দুঃসাধ্য নয়।

ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?
ভোট পর্ব মিটলেও বোর্ড গঠনের আগে অপেক্ষা আরও দু’মাসের, বিতর্ক এড়াতেই কি অতি সাবধানী তৃণমূল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর