এই সুজয়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার দেখভাল করেন বলে নিজে মুখেই স্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। একাধিকবার কেন্দ্রীয় সংস্থা তাঁকে তলবও করেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের আগেও পাচারের মামলায় তাঁকে জেরা করা হয়েছিল।
সিবিআইয়ের স্ক্যানারে ছিলেন তিনি। এর আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে হানা দেয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি ও ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। দুপুরেই সুজয়ের বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসাররা। বাজেয়াপ্ত নগদ টাকা, দুটি ফোন, সহ একাধিক তথ্য। যা দুর্নীতির তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।