নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ধৃতের কাছ থেকে ১১ কোটি টাকার বেশি হদিশ পাওয়া গিয়েছে, এই পুরো টাকাটাই নিয়োগ দুর্নীতি বলেই দাবি তদন্তকারীদের। চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম জড়াতেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, দুর্নীতির মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। একাধিক নির্মাণ সংস্থার শেয়ার দর বেআইনিভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি এই মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কীভাবে দুর্নীতি করেছেন, সেই সমস্ত বিষয়ও উল্লেখ করা হবে চার্জশিটে। চলতি সপ্তাহের মধ্যেই আদালতে জমা পড়তে পারে চার্জশিট।

নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED

কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি রয়েছে বলেই দাবি তদন্তকারী সংস্থার। তারই প্রেক্ষিতে কাকুর আরও কারবারের খোঁজ পেতে চলতি মাসেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত তিনটি অফিসে হানা দেয় তারা। জানা গিয়েছে, এই সংস্থাগুলিতে দুর্নীতির কালো টাকা বিনয়োগ করতেন সুজয়কৃষ্ণ। এছাড়াও এখনও পর্যন্ত তাঁর ১০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED

উল্লেখ্য, তদন্তের স্বার্থে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর কন্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু পাল্টা কলকাতা হাইকোর্টে কন্ঠস্বর পরীক্ষা না করানোর আবেদন করেছিলেন কাকুর আইনজীবী। কিন্তু এই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। ফলে, কন্ঠস্বর পরীক্ষায় কোনও বাধা নেই ইডির।

নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED

নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED
নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে কালীঘাটের কাকু! আদালতে চার্জশিট জমা দেবে ED

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত