Sukanta Majumdar: প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপই শোনা যায়, মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে জায়গা পেতে চলেছেন বিজেপি সাংসদ। কিন্তু সব জল্পনার অবসান! এই প্রস্তাব ফিরিয়েছেন তিনি। গতকালের ‘মোদী’ সাক্ষাতের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: বিশ্বে খাদ্যসংকট হতে পারে, চাল রপ্তানিতে ভারতকে নিষেধাজ্ঞা তোলার অনুরোধ করল আইএমএফ

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। বিজেপি নেতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী সুকান্তবাবুর কন্যার হাতে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন। হঠাৎ এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়েছিল। আসন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে জানা যায়, তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলেই জানান তিনি।

 প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সময় কেটেছে। রাজনীতির কিছু কথা হয়েছে।” আরও জানান,”বাংলার ব্যাপারেও খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, লুঠপাট সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে ১১ হাজার আসন পেয়েছে সেটাই বড় ব্যাপার। আপনারা লড়াই করেছেন।”

 প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে জিতে সাংসদ হন সুকান্ত মজুমদার। ২০২১ সালে তাঁকে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার যখন মণিপুর ইস্যু নিয়ে গোটা সংসদ উত্তাল তখন সংসদ চত্বরে বিজেপি নেতাদের নিয়ে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ দেখান বিজেপি রাজ্য সভাপতি।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

 প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার প্রস্তাব ফেরালেন সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন