এবার উঠে এসেছে এক ডাচ তারকার নাম। তিনি আবদেনাসের আল খায়াতি। চলতি মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল খেলেছেন তিনি। শোনা যাচ্ছে, এবার তাকেই দলে টানতে চাইছে লাল-হলুদ শিবির। তবে সমস্যা আছে একটা। তাঁকে নাকি রাখতে চাইছে পুরোনো ক্লাব চেন্নাইন এফসি কর্তৃপক্ষ।
লোবেরা যুগ নিয়ে প্রশ্ন করা হলে ক্লেটন বলেছেন, এখনও পর্যন্ত ক্লাবের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তাছাড়া আমাদেরও কিছু বলা হয়নি। তাই এখনি এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে লোবেরা আসলে কেমন হতে পারে দলের পরিস্থিতি? এর উত্তরে ব্রাজিলিয়ান তারকা বলেন, লোবেরা প্রচন্ড সফল একজন কোচ। তিনি আসলে দলের পক্ষে যথেষ্ট কল্যাণমূলক হবে। তাঁর হাত ধরেই একটা সময় মুম্বাই সিটি এগিয়েছে এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে।
সের্গিও লোবেরার সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, এরকমটাই শোনা যাচ্ছে কয়েকদিন যাবত। কিন্তু তিনি কি আদৌ আসবেন লাল-হলুদে? স্প্যানিশ কোচ নিজেও নাকি ইস্টবেঙ্গলের কোচ হতে তীব্র আগ্রহী। কলকাতার অন্যতম বড় ক্লাবকে সাফল্য দেওয়ার চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। তাহলে এত বিলম্ব কেন?
সুপার কাপের জন্য এবার ২৪ জনের স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই ইস্টবেঙ্গল পৌঁছে গেল কেরালার মাঞ্জেরিতে। শুক্রবার এবং শনিবার অনুশীলন করে ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচ খেলতে নামবে রবিবার, ৯ এপ্রিল।
সুপার কাপের আগেই কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল। এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন লাল-হলুদ শিবিরের এই নতুন কোচ। ক্রীড়া মহলের মতে, আইএসএলের সফলতম কোচ ছিলেন তিনিই। তাছাড়াও ট্রফির বিচারে এই কোচের কাছে আর কেউ নেই। তিনি আর কেউ নন, তিনি হলেন, সের্জিয়ো লোবেরা। অর্থাৎ স্টিফেন কনস্ট্যান্টাইনের জায়গায় আসতে চলেছেন সের্জিয়ো লোবেরা।
চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো যায়নি ইমামি ইস্টবেঙ্গলের। আইএসএলের শুরুতে সব ঠিক থাকলেও শেষ করেছে নবম স্থানে। সেই তুলনায় যথেষ্ট পারফরমেন্স ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের দ্বিতীয় বর্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে লাল-হলুদ শিবির।