East Bengal: আজ দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযানে নামছে লাল-হলুদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো যায়নি ইমামি ইস্টবেঙ্গলের। আইএসএলের শুরুতে সব ঠিক থাকলেও শেষ করেছে নবম স্থানে। সেই তুলনায় যথেষ্ট পারফরমেন্স ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের। রিলায়েন্স কর্তৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের দ্বিতীয় বর্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে লাল-হলুদ শিবির।

আরও পড়ুন: East Bengal: এই স্প্যানিশ কোচকেই চূড়ান্ত করার সম্ভাবনা লাল-হলুদের

18098 sceb 1

প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল। তারপর সুরুচি থেকে শুরু করে ওডিশা প্রত্যেককে হারিয়েছে লাল-হলুদ। আটকে দিয়েছে এটিকে মোহনবাগানের মতো দলকে। জুনিয়র ডার্বিতে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই প্রধান। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান পেনাল্টি পেলেও তা আটকে দেন লাল-হলুদের আদিত্য পাত্র। যারফলে অমিমাংসিত থেকে যায় ডার্বি। তারপরে জামশেদপুরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হলেও শেষ ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঘুড়ে দাঁড়ায় দল। যারফলে, লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই নিজেদের অভিযান শেষ করে অতুল-হিমাংশুরা।

DY6ShDLI2Q

এবার লড়াই গোটা দেশের মধ্যে। আজ ইমামি ইস্টবেঙ্গল দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযান শুরু করছে শিলং লাজঙ এর বিরুদ্ধে। খেলা হবে নৈহাটিতে। উল্লেখ্য, এই ম্যাচ ইস্টবেঙ্গল মাঠে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনের জন্য তা আয়োজিত হতে হবে নৈহাটিতে। যারফলে, কাল নৈহাটি থেকেই যাত্রা শুরু বিনো জর্জের ছেলেদের।

sc eb

তারপর আগামী ৯ ই এপ্রিল তারা মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। তারপর ১৪ তারিখ রয়েছে অ্যাওয়ে ম্যাচ ডায়মন্ড রক এফসির বিপক্ষে। এরপরে ফের পাল্টা ম্যাচ খেলতে হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। যেটি আয়োজিত হবে কল্যানী স্টেডিয়ামে। তবে বর্তমানে শিলং বধই মূল লক্ষ্য তুহিনদের।

আজ দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযানে নামছে লাল-হলুদ, এবার লড়াই গোটা দেশের মধ্যে

east bengal 2
আজ দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযানে নামছে লাল-হলুদ, এবার লড়াই গোটা দেশের মধ্যে

উল্লেখ্য, দ্বিতীয় ডিভিশন আইলিগে লাল-হলুদের হয়ে খেলতে চলেছেন ভারতীয় স্প্যানিশ বংশোদ্ভূত খেলোয়াড় সিদ্ধার্থ সমীর বাপোদ্রা। যিনি গতবার লাল-হলুদের সিনিয়র টিমের সঙ্গে অনুশীলন করেছেন। এমনকি বিদেশি ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে আসন্ন আইলিগে তিনি কতটা সফল হতে পারেন, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত