নজরবন্দি ব্যুরো: মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন যিনি, সেই সার্জিও লোবেরা নেওয়ার জন্যই নাকি এবার অল আউট ঝাঁপাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে এক্ষেত্রে দেখা দিয়েছে আরও একটি সমস্যা।
আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি, শোকের ছায়া ক্রীড়ামহলে



আসলে সিটি গ্রুপের সাথে এখনো চুক্তি থাকার সুবাদে বর্তমানে তাদের এক্সিট ক্লজ গুলি খতিয়ে দেখছেন লোবেরা। সব ঠিক থাকলে তাকে আনতে আর কোনো সমস্যা থাকবে না লাল-হলুদের।



অন্যথায়, আরেক স্প্যানিশ কোচের দিকে নজর রাখছে ইস্টবেঙ্গল। তিনি কার্লোস কুয়াদ্রাত। লোবেরা কে না পাওয়া গেলে এবার তাকেই দায়িত্ব দিতে পারে ক্লাব। বলাবাহুল্য, কোচিং কেরিয়ারে এর আগে যথেষ্ট সফল থেকেছেন এই কুয়াদ্রাত।
এই স্প্যানিশ কোচকেই চূড়ান্ত করার সম্ভাবনা লাল-হলুদের

একটা সময় বেঙ্গালুরু এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর ছিলেন এই স্প্যানিশ কোচ। তাঁর সাথে ও নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে ইষ্টবেঙ্গল।







