প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি, শোকের ছায়া ক্রীড়ামহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যেই ভারতের ক্রিকেটে নেমে এলো চরম শোকের ছায়া। এই কিংবদন্তীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট হারালো তার এক কিংবদন্তি ক্রিকেটারকে।

প্রয়াত হয়েছেন সেলিম দুরানি। ভারতীয় ক্রিকেটে এমন কিছু ক্রিকেটার আছেন যারা নিজেদেরকেও ছাপিয়ে গিয়েছিলেন, তার মধ্যে সেলিম দুরানি অন্যতম।

আরও পড়ুন: CV Ananda Bose: রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, হাওড়া নিয়ে মন্তব্য রাজ্যপালের

রবিবার সকালে তাঁর জামনগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৮। তিনি বহু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

সেলিম দুরানির জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। তিনি ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তবে তাঁর বেড়ে ওঠা মূলত গুজরাটের জামনগরেই। এখানেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। ১৯৬০ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল তার।জাতীয় দলের হয়ে ১৯৭৩ পর্যন্ত খেলেছেন। ১৪ বছর তিনি প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলে। ২৯ টেস্টে এক সেঞ্চুরি সহ ১২০২ রান আর ৭৫ উইকেট নিয়েছেন।

1680410855 salim
প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি, ৮৮ বছর বয়সে প্রয়াণ

প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি, ৮৮ বছর বয়সে প্রয়াণ

salim
প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি, ৮৮ বছর বয়সে প্রয়াণ

বর্ণময় ক্রিকেট জীবন তাঁর। ১৯৬০ সালে মুম্বইয়ে টেস্ট অভিষেক। ১৯৬১-৬২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয়ে অবদান ছিল বাঁ-হাতি স্পিনারের। শেষ ২ টেস্টে নিয়েছিলেন ১৮ উইকেট। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ভারতের জয়েও রেখেছিলেন অবদান। আউট করেছিলেন ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের হাত ধরে পরের বছর মধ্যাঞ্চল দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ফাইনালে বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। আর ব্যাট হাতে রান তাড়া করার সময়ে নেতৃত্ব দিয়ে অপরাজিত থেকেছিলেন ৮৩ রানে। চর্চা শুরু হয়ে গিয়েছিল, এটা দলীপ ট্রফি, নাকি দুরানি ট্রফি!

salim 2

টেস্ট দলে একবার তাঁকে বাদ দেওয়ায় স্লোগান উঠেছিল, ‘নো দুরানি, নো টেস্ট’। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের টেস্টে তাঁকে ডাকতে বাধ্য হয়েছিলেন নির্বাচকেরা। এমনই ছিল তাঁর জনপ্রিয়তা।ছয়ের দশকের গোড়াতেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি পেয়েছিলেন অর্জুন সম্মান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত