নজরবন্দি ব্যুরো: আইএসএল এ ব্যর্থতার পর স্টিফেন কনস্টানটাইনের চাকরি গিয়েছে। সুপার
কাপই তাঁর নিজের কোচিং পর্বের শেষ এসাইনমেন্ট। তাঁর হাত ধরে ইস্টবেঙ্গল কেমন সাফল্য পায় সেটাই দেখার।



সুপার কাপের জন্য এবার ২৪ জনের স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই ইস্টবেঙ্গল পৌঁছে গেল কেরালার মাঞ্জেরিতে। শুক্রবার এবং শনিবার অনুশীলন করে ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচ খেলতে নামবে রবিবার, ৯ এপ্রিল।



প্ৰথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে সামলাতে হবে ওড়িশা এফসিকে। গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের সঙ্গেই রয়েছে হায়দরাবাদ এফসি। ওগবেচের হায়দরাবাদ এফসির বিপক্ষে ইস্টবেঙ্গল খেলবে এপ্রিলের ১৩ তারিখে। তৃতীয় কোয়ালিফায়ার (আইজল এফসি বনাম ট্রাউ এফসি) ম্যাচের বিজয়ীর সঙ্গে ইস্টবেঙ্গল গ্রুপের শেষ ম্যাচ খেলবে এপ্রিলের ১৭ তারিখে। ইস্টবেঙ্গলের গ্রুপ বি-র সমস্ত ম্যাচ খেলা হবে মাঞ্জেরির পায়ানাদ স্টেডিয়ামে।
৬ বিদেশিকে নিয়ে ভারত সেরা হওয়ার স্বপ্ন, ইস্টবেঙ্গল কেমন সাফল্য পায় সেটাই দেখার

ইস্টবেঙ্গলের ২৪ জনের স্কোয়াড:
গোলকিপার: কমলজিৎ সিং, পবন কুমার, শুভম সেন
ডিফেন্ডার: মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, প্রীতম কুমার সিং, জেরি লালরিনজুয়ালা, নুঙ্গা, চারালাম্বস কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ।
মিডফিল্ডার: মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, আলেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডন ও’দোহার্তি, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংড়াফরোয়ার্ড: ক্লেইটন সিলভা, জেক জার্ভিস, সেম্বই হাওকিপ, ভিপি সুহের।







