চৈত্রের তাপমাত্রা বৈশাখকে টেক্কা দিচ্ছে, বাড়ছে অস্বস্তি, একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে বাংলার তাপমাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহজুড়ে তবুও বৃষ্টির জেরে কিছুটা ঠান্ডা ভাব ছিল। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি বাড়বে কলকাতায়। শুধু তাই নয়, বড়সড় বদল আসতে পারে আবহাওয়াতে। একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে চলছে বাংলার তাপমাত্রা। অর্থাৎ চৈত্রেই যদিও তাপমাত্রার এতটা বেড়ে যায়, তাহলে আগামী কয়কমাস রাজ্যবাসীদের জন্য আরও কঠিন হতে চলছে! কিন্তু বৃষ্টির দেখা কি মিলবে? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Sudhir Naik passed away: ফের নক্ষত্র পতন! প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুধির নায়েক

WhatsApp Image 2023 04 06 at 4.23.06 PM

প্রসঙ্গত, টানা কয়েকদিন বাংলায় দাপিয়ে বেড়িয়েছে বৃষ্টি! ঝড় জলের সম্ভাবনা কাটিয়ে এবার বাংলায় বাড়বে রোদের তাপ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

WhatsApp Image 2023 04 06 at 4.23.06 PM 1

তবে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি।

চৈত্রের তাপমাত্রা বৈশাখকে টেক্কা দিচ্ছে, আজকের আবহাওয়ার পূর্বাভাস…

WhatsApp Image 2023 04 06 at 4.23.06 PM 2
চৈত্রের তাপমাত্রা বৈশাখকে টেক্কা দিচ্ছে, আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আজ, বৃহস্পতিবার, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত