নজরবন্দি ব্যুরো: ফের নক্ষত্র পতন! প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুধীর নায়েক। বেশ কিছু দিনের অসুস্থ ছিলেন। বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮। মুম্বাই ক্রিকেট সংস্থা পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
আরও পড়ুন: Hair care: এক কাপ কফির সাহায্যেই চুলকে রাখুন সুস্থ ও মজবুত, জানুন কিভাবে…

ভারতের ক্রিকেট জগতে সুধীর যথেষ্ট পরিচিত ছিলেন মুম্বাই ক্রিকেটে । ১৯৭০-৭১ সালে মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছিলেন। সেই মরসুমে সুনীল গাওস্কর, অজিত ওয়াদেকর, দিলীপ সরদেশাই এবং অশোক মাঁকড়ের মতো ক্রিকেটার না থাকা সত্ত্বেও রঞ্জি জেতে মুম্বাই। তারপরেই আশ্চর্যজনকভাবে তিনি মুম্বাইয়ের প্রথম এক হাজার থেকে বাদ পড়েন।

টেস্ট অভিষেক ১৯৭৪ সালে। ইংল্যান্ড সফরে বার্মিংহাম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে অর্ধশত রান (৭৭) করেন দ্বিতীয় ইনিংসে। ৮৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে ৪৩৭৬ রান করেছেন তিনি। একটি দ্বিশতরান-সহ সাতটি শতরান রয়েছে। সেই বছরই তিনটি টেস্টে খেলেন তিনি। পরে আর জাতীয় দলে ডাকা হয়নি। ভারতীয় বোর্ড বরাবর তাঁর প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছে।
ফের নক্ষত্র পতন, প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া


একবার ইংল্যান্ডে গিয়ে লন্ডনের একটি দোকান থেকে দু’জোড়া মোজা চুরি করার অভিযোগ ওঠে ছিল সুধীরের বিরুদ্ধে। বোর্ড তাঁর পাশে দাঁড়ায়নি। ক্ষমা চাইতে বাধ্য হন সুধীর। আত্মজীবনীতে সুনীল গাওস্কর লিখেছিলেন, বোর্ডের উচিত ছিল আইনজীবী নিয়োগ করে সুধীরের হয়ে প্রতিবাদ করা। অবসরের পর কোচিংয়ে জড়িয়ে যান। ভারতের সেরা পেস বোলার জাহির খানকে তিনিই তুলে এনেছিলেন।



