নজরবন্দি ব্যুরো: বেশ কয়েকদিন বৃষ্টির দাপট থাকলেও রাজ্যে এখন বাড়ছে তাপমাত্রা। আর এই গরমে সারা দিন রাস্তার ধুলো-বালি, ঘাম, সব মিলিয়ে চুলের একদম বাজে অবস্থা হয়ে থাকে। এই সময় চুলের বাড়তি যত্ন নিতে হয়। কিন্তু কিভাবে বাড়তি যত্ন নেবেন টা নিয়েই চিন্তায় পড়েন অনেকেই। একেই তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, ডগাফাটা চুল আর চুলের রুক্ষতায় নাজেহাল অবস্থা হয় আমার। তবে আর চিন্তার কারণ নেই…
আরও পড়ুন: Messi: মেসির জন্য সৌদি ক্লাবের আকাশ ছোঁয়া প্রস্তাব! শুরু গুঞ্জন



এবার খুব সহজ উপায়ে যত্ন করুন নিজের চুলের কিভাবে? এক কাপ কফির সাহায্যেই। আজ্ঞে হ্যাঁ, এক কাপ কফির সাহায্যেই চুলকে রাখুন সুস্থ ও মজবুত। তাছাড়াও কফি চুলের স্বাস্থ্য ভালো রাখতে পাশাপাশি রুক্ষতা কমাতে বেশ উপযোগী। এছাড়াও কফি চুল পড়া রোধ করে, চুল ঘন ও মসৃণ করে। কফি দিয়ে চুল ধুলে তা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।



কিভাবে চুলের যত্ন নিয়ে ব্যবহার করবেন কফি? জানুন…
প্রথমে ২ টেবিল চামচ গ্রাউন্ড কফি ও ১ কাপ জল নিন। এবার ১ কাপ কফি তৈরি করে তা ঠাণ্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মাথা মুছে, চুল থেকে অতিরিক্ত জল ঝরিয়ে ফেলুন।
এক কাপ কফির সাহায্যেই চুলকে রাখুন সুস্থ ও মজবুত, জানুন কীভাবে ব্যবহার করবেন

এরপর মাথার ত্বকে এবং চুলে ঠাণ্ডা কফি ঢালুন। পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ৩০ মিনিট চুল ঢেকে রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। প্রতি সপ্তাহে একবার করে চুলে এই ভাবেই কফি ব্যবহার করুন, দেখবেন আপনার চুল আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।








