Messi: মেসির জন্য সৌদি ক্লাবের আকাশ ছোঁয়া প্রস্তাব! শুরু গুঞ্জন 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যদি আর্জেন্টাইন অধিনায়ক মেসি আল হিলালের প্রস্তাবে সারা দেন তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আবারও দ্বৈরথটা দেখা যেতে পারে লিওনেল মেসির। এত দিন দুই পক্ষকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। গতকাল তা আর গুঞ্জনে থাকেনি পিএসজি তারকাকে দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ক্লাবটি।

আরও পড়ুন: Nil Sashthi: সামনেই নীলষষ্ঠী, বিশেষ দিনে বানিয়ে ফেলুন সাবুদানার এই রেসিপি…..

মেসির জন্য সৌদি ক্লাবের আকাশ ছোঁয়া প্রস্তাব, শুরু গুঞ্জন
মেসির জন্য সৌদি ক্লাবের আকাশ ছোঁয়া প্রস্তাব, শুরু গুঞ্জন

সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করলে ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন মেসি। এমনই লোভনীয় প্রস্তাব দিয়েছে আল হিলাল। জানা গেছে বছরে ভারতীয় মুদ্রায় ৪৬১৭ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোও এমনটি জানিয়েছে।

WhatsApp Image 2023 04 06 at 2.18.16 PM 1

আল হিলালের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সঙ্গে সামাজিক মাধ্যমে মেসিকে নিয়ে তিনটি বিষয়ও জানিয়েছেন তিনি। প্রথমত, ইউরোপে খেলা চালিয়ে যাওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন মেসি। দ্বিতীয়ত, মেসির সঙ্গে সরাসরি কথা বলার জন্য বার্সেলোনা আর্থিক সংগতি নীতি (এফএফপির) অপেক্ষা আছে। আর তৃতীয়টি হচ্ছে, পিএসজির নতুন প্রস্তাবে এখনো সাড়া দেননি মেসি। সঙ্গে কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন তিনি।

মেসির জন্য সৌদি ক্লাবের আকাশ ছোঁয়া প্রস্তাব, শুরু জল্পনা 

WhatsApp Image 2023 04 06 at 2.18.16 PM

অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটা আরও জোরালো হয়েছিল মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবে গত মাসে যাওয়াতে। এবার যখন পিএসজির সঙ্গে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারের চুক্তি শেষ হতে চলেছে ঠিক তখনই প্রস্তাব দিয়ে তারা বসেছে। এ ছাড়া প্রাক্তন বার্সেলোনা তারকা দেশটির পর্যটন বোর্ডের দূত হওয়ায় ক্লাবটি হয়তো সে সুযোগ কাজে লাগাতে যাচ্ছে। মেসিকে পেতে আরও দুই ক্লাবের নামও শোনা যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি। আর অন্যটি হচ্ছে, তাঁর প্রিয় ক্লাব বার্সা। তিনি নিজেও ক্লাব ছাড়ার সময় বার্সাতে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন দেখার বিষয় শেষটা তিনি কোথায় করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন